'ভগবানই আপনাকে বাঁচাতে পারবেন,' সিবিআইয়ের প্রাক্তন প্রধানকে 'সুপ্রিম' ধমক
সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে খেলা করা যাবে না। এই স্পষ্টবার্তা দিয়ে এদিন সিবিআইয়ের প্রাক্তন অন্তবর্তী প্রধান এম নাগেশ্বর রাওকে চরম ধমক দেয় শীর্ষ আদালত।
সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে খেলা করা যাবে না। এই স্পষ্টবার্তা দিয়ে এদিন সিবিআইয়ের প্রাক্তন অন্তবর্তী প্রধান এম নাগেশ্বর রাওকে চরম ধমক দেয় শীর্ষ আদালত। বিহারের মুজাফ্ফরনগর শেল্টার হোম মামলায় এমনই কথা সিবিআই অফিসারকে জানিয়েছেন চিফ জাস্টিস রঞ্জন গগৈ।

বিহারে মুজাফফর নগরের হোমে যৌন হেনস্থা মামলায় তদন্তকারী অফিসার একে শর্মাকে বদলি করার নির্দেশ যায় তৎকালীন সিবিআই প্রধান এম নাগেশ্বর রাওয়ের তরফে। সেই সংক্রান্ত বিষয়েই এদিন এক মামলায় সুপ্রিমকোর্ট জানায়, 'আমরা এই বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে খেলা করেছেন। ভগবানই আপনাকে বাঁচাতে পারবেন। কোনওদিনই সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে খেলবেন না।'
রাওয়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করে সুপ্রিমকোর্ট। এরপর ১২ ফেব্রুয়ারি নাগেশ্বর রাওকে তলব করেছএ শীর্ষ আদালত। পাশাপাশি , বিহারের হোম-এ যৌনহেনস্থার ঘটনায় তদন্তকারী অফিসরের বদলির নেপথ্যে সিবিআই-এর কোন কোন কর্তা রয়েছেন তারও তদন্তের নির্দেশ দেয় আদালত। এরআগে, মুজাফফরনগর শেল্টার হোম মামলা দিল্লির সকেতের পসকো কোর্টের কাছে স্থানান্তর করার নির্দেশ দেয় আলাদত। এদিন আদালত স্পষ্ট জানায়, 'অনেক হয়েছে! বিহারের মুখ্য সচিবকে ডেকে পাঠানো হোক। কী হচ্ছে ওই রাজ্যে ,তা বলতে পারবেন এমন কেউ আসুন। .. অন্তত অভাগী শিশুদের সঙ্গে এরকম করবেন না।' উল্লেখ্য, বিহারের মুজাফফর নগরের শেল্টার হোমে শিশুদের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটানো হত বলে অভিযোগ ওঠে। তা ঘিরে তোলপাড় হয় নীতীশ কুমারের রাজ্য। এই নিয়ে মামলা ওঠে শীর্ষ আদালতে।












Click it and Unblock the Notifications