Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণ গোয়ার পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সৌন্দর্যায়নের সিদ্ধান্ত রাজ্য পর্যটন দফতরের

গোয়ার নির্জন সমুদ্রসৈকত
পানাজি, ১৭ অক্টোবর : পর্যটকদের আকৃষ্ট করতে কোলভা-সহ দক্ষিণ গোয়ার চারটি সমুদ্রসৈকতের সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নিল গোয়া পর্যটন দফতর। কোলভার পাশাপাশি দক্ষিণ গোয়ার গনসুয়া, বেতালবাতিম ও বেনাউলিম সমুদ্রসৈকতের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের থেকে আর্থিক সাহায্য মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী দিলীপ পাড়ুলেকর।

গোয়ার উত্তরের সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেশি হয়। দক্ষিণের সৈকতগুলি কিছুটা নির্জন। উত্তর থেকে দক্ষিণে ভিড় টানতেই এই চারটি সৈকতের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এই ৪ সমুদের সৈকতের উন্নয়নের জন্য ১৭.২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। কাজের নির্দেশনামা জারির ১৮০ দিনের মধ্যে সৌন্দর্যায়নের কাজ শেষ করতে হবে। এই প্রকল্পের নাম "কোলভা সার্কিট" দেওয়া হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রী।

সৌন্দর্যায়নের পাশাপাশি গাড়ি পার্কিং, শিশু উদ্যান, শৌচাগার, বসার জায়গার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা বাড়ানো গেলে আরও বেশি পরিমাণ পর্যটকরা দক্ষিণ গোয়ার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছে রাজ্যের পর্যটন দফতর।

উত্তরের পাশাপাশি দক্ষিণ গোয়ার সৈকতগুলিও আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। তবে পরিকাঠামো উন্নত না হওয়ার কারণেই দক্ষিণ গোয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। বর্তমান পরিস্থিতির নিরিখে শুধু প্রয়োজন পরিকাঠামোগত উন্নয়নের। যাতে বেশি সংখ্যক পর্যটক এই সমুদ্রসৈকতে বেড়াতে এসে বাড়তি সুবিধা-সহ থাকার সুযোগ পান সেদিকে বিশেষ নজর দিতে হবে। তবেই দক্ষিণ গোয়ার পর্যটন শিল্পকের আবারা চাঙ্গা করে তোলা যাবে বলে জানিয়েছেন দিলীপ পাড়ুলেকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+