দেউলিয়ার পথে Go First! সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া
Center reaction on Go First bankruptcy: তীব্র আর্থিক সঙ্কট! এই অবস্থায় উড়ান বাতিল করল Go First। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার সমস্ত বিমান বাতিল করল দেশের এই সংস্থা। হঠাত করে বিমান বাতিল হওয়াতে সমস্যাতে যাত্রীরা।
সংস্থার তরফে জানানো হয়েছে যে কার্যত একপ্রকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে সংস্থার তরফে দেউলিয়া সংক্রান্ত একটি পিটিশন দাখিল করা হয়েছে। তবে গো ফাস্টের এহেন অবস্থার জন্যে আমেরিকার প্র্যাট অ্যান্ড হুইটনি সংস্থাকে দায়ী করেছেন সংস্থার সিইও।

যদিও হঠাত এহেন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। তিনি বলেছেন, গো ফাস্টকে কেন্দ্রের তরফে সবরকম ভাবে সাহায্য করা হচ্ছে কেন্দ্রের তরফে। এমনকি স্টেক হোল্ডারদের সঙ্গে কথাও হয়েছে। কিন্তু এরপরেও সংস্থার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া।
Due to operational reasons, GoFirst flights for 3rd, 4th and 5th May 2023 have been cancelled. We sincerely apologise to our loyal customers. We assure that we’ll be back with more information soon: Go First pic.twitter.com/PMxr8scJIO
— ANI (@ANI) May 2, 2023
শুধু তাই নয়, পরিচালনের জন্যেই এয়ার সংস্থাটি দিউলিয়া হয়েছে। ইতিমধ্যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে একটি আবেদন করা হয়েছে। তবে চূড়ান্ত নির্দেশ সামনে আসা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের হবে বলেও বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। বলে রাখা প্রয়োজন, ওয়াদিয়া গ্রুপের মধ্যে রয়েছে Go First। সংস্থাকে চাঙ্গা করতে ইতিমধ্যে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে সংস্থা।
নতুন করে ওয়াদিয়া অফ এয়ারলাইন্সে বিনিয়োগ করতে রাজি নয়। কিন্তু সংস্থাকে চাঙ্গা করতে প্রয়োজন আরও বিনিয়োগ। কিন্তু তাতে রাজি নয় সংস্থা। আর এর মধ্যেই সংস্থার অর্ধেক বেশি বিমান বসে গিয়েছে। আমেরিকার প্র্যাট অ্যান্ড হুইটনি সংস্থা বিমানের ইঞ্জিনের সরবরাহ করার কথা ছিল। কিন্তু সেই জোগান দেওয়া হয়নি।
Amritsar, Punjab | Another passenger who booked her ticket with Go First Airlines says, "Our flight was cancelled suddenly. They should have given us another flight. They are telling us that they will give us the refund after 7 days" pic.twitter.com/B1hf3z5Ec7
— ANI (@ANI) May 2, 2023
ফলে বিমান উড়তে না পারায় দিনের পর দিন সংস্থার আর্থিক বোঝা বেড়েছে। তবে এই মুহূর্তে সংস্থায় কাজ করা তিন হাজার কর্মীর কি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও সরকারকে কর্মচারীদের বিষয়টি জানানো হয়েছে বলে খবর। এমনকি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকেও একটি রিপোর্ট দেওয়া হবে বলে খবর।












Click it and Unblock the Notifications