বিশ্বব্যাপী কবে মিলতে পারে করোনার ভ্যাকসিন, কী বলছেন হু-র চিফ সায়েন্টিস্ট
২০২১-এর মাঝামাঝির আগে বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণ কার্যত সম্ভব নয়। এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন। অনেক ভ্যাকসিনের ফেজ থ্রির ট্রায়াল হতে এই বছরের শেষ হয়ে যাব
২০২১-এর মাঝামাঝির আগে বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণ কার্যত সম্ভব নয়। এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন। অনেক ভ্যাকসিনের ফেজ থ্রির ট্রায়াল হতে এই বছরের শেষ হয়ে যাবে। সেই সময়সীমার দিকে খেয়াল রেখেই এই সময়সীমা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী কবে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন বলেছেন, ২০২১-এর মধ্যবর্তী সময়ে, কিংবা ২০২১-এর দ্বিতীয় ভাগে্ কিংবা দিব্তীয় কিংবা তৃতীয় ত্রৈমাসিকে দেখা যেতে পারে বিভিন্ন দেশে ভ্যাকসিন ছড়িয়ে পড়ছে। সেই সময় থেকেই দেশগুলি তাদের জনগণকে টিকাদান সুরু করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

অনেক ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল এবছরের শেষে
তিনি আরও জানিয়েছেন, কোনও কোনও ভ্যাকসিনের ফেজ থ্রির ট্রায়াল শুরু হয়ে গেলেও, অনেকগুলি ভ্যাকসিনের ফেজ থ্রির ট্রায়াল হতে হতে এবছরের শেষ হয়ে যাবে।

যেগুলির ট্রায়াস চলছে, রিপোর্ট আসতে বছরের শেষ
একইসঙ্গে তিনি বলছেন, যে সব ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে, সেগুলির রিপোর্ট পেতে এবছরের শেষ কিংবা সামনের বছরের শুরু হয়ে যাবে। তারপরেই সেইসব ভ্যাকসিনের লক্ষ কোটি ডোজ তৈরি হবে।

আগেই তিনি বলেছিলেন, ভারতে করোনার টিকা পেতে ১ বছর
এর আগেই সৌম্য স্বামীনাথন বলেছিলেন ভারতে করোনার টিকা পেতে অন্তত একবছর অপেক্ষা করতে হবে। কেননা ভারতের করোনার প্রতিষেধক তৈরি যে ধাপে রয়েছে, তাতে সেই প্রতিষেধক বৃহত্তর জনসংখ্যার ওপর প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত হতে অন্তত ১ বছর সময় লাগবে।












Click it and Unblock the Notifications