ফুচকা খেতে মানা,অভিমানে আত্মঘাতী ছাত্রী

শাবিনা (২৫) তার বন্ধুদের কথা দিয়েছিল, সন্ধে নাগাদ ফুচকা খেতে যাবে। সেই মতো তারা এসে ডাকাডাকি করে। বেরোতে গিয়েও মায়ের আপত্তিতে আর যাওয়া হয়নি। কলেজের পরীক্ষা থাকায় ওই ছাত্রীর মা তাকে পড়াশুনো করতে বলেন। তখনই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মেয়েটি। রাতে খাবারের সময় অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। চিৎকার-চেঁচামেচিতে পড়শিরা ছুটে আসে। দরজা ভেঙে দেখা যায়, মেয়েটি নিথর দেহে পড়ে আছে। পাওয়া যায় একটি কীটনাশকের খালি শিশি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications