লোনির বিতর্কিত ভিডিও পোস্ট ইস্যুতে টুইটারকে আইনি নোটিস গাজিয়াবাদ পুলিশের
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকায় রাস্তায় এক বৃদ্ধকে মারধরের ঘটনা ক্যামেরা বন্দি হয় কয়েকদিন আগে। সেই ভিডিও মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কয়েকদিন ঘোরাফেরা করেছে। এরপর সেই ভিডিও পোস্ট নিয়ে টুইটারকে নোটিস পাঠাল যোগী সরকারের পুলিশ। গাজিয়াবাদ পুলিশের তরফে গেল আইনি নোটিস।

টুইটারকে দেওয়া নোটিসে গাজিয়াবাদ পুলিশ দাবি করেছে যে , এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করছে। ফলে এমন ভিডিও কেন প্রকাশ্যে আনা হয়েছে, তার জবাব টুইটারের থেকে জানতে চেয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত মাসেই টুইটারে টুলকিট ইস্যুতে কংগ্রেস-বিজেপি সংঘাতের জেরে চরম রাজনৈতিক সংঘাত দেখা যায়।
যার জেরে বিজেপির সম্বিত পাত্র কংগ্রেসকে তোপ দেগে একটি টুইট করেন। টুইটের পোস্টের বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলে পাল্টা পদক্ষেপ নেয় টুইটার। এরপরই টুইটারের দফতরে তল্লাশিতে নামতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে, ততদিনে ডিজিটাল আইন নিয়ে টুইটারের অবস্থান জানতে চায় সরকার। টুইটার জানায় ভারতের আইন মেনে চলতে তারা বাধ্য, তবে এই নিয়ে অবস্থান জানাতে তারা কিছুটা সময় চেয়ে নেয়।
এদিকে সেই ঘটনার পর এদিন, গাজিয়াবাদ পুলিশ টুইটারকে আইনি চিঠি দিয়ে জানিয়ে দেয় লোনিতে বৃৃদ্ধকে মারধরের সঙ্গে কোনও সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে ঘটনার সত্যতা যাচাই না করেই এই ধরনের পোস্ট করা হচ্ছে। যা অনভিপ্রেত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications