Budget 2019 Live: ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়, ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের

লোকসভা ভোট আসন্ন। তাই বিদায়ী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা। কিন্তু, এই প্রথম কোনও বিদায়ী সরকারে পূর্ণাঙ্গ বাজেট পেশে অনড় রয়েছে। বিজেপি তথা এনডিএ-এর যুক্তি, লোকসভা ভোটে তাঁদেরই জয় হচ্ছে।

লোকসভা ভোট আসন্ন। তাই বিদায়ী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা। কিন্তু, এই প্রথম কোনও বিদায়ী সরকারে পূর্ণাঙ্গ বাজেট পেশে অনড় রয়েছে। বিজেপি তথা এনডিএ-এর যুক্তি, লোকসভা ভোটে তাঁদেরই জয় হচ্ছে। সুতরাং, অন্তর্বর্তী বাজেট পেশ কেন করা হবে। বিরোধীদের দাবি, কার জয় কার পরাজয় বিষয়টা এখনও চূড়ান্ত নয়। সেটা আর কয়েক মাস পরে ঠিক করবেন দেশের জনতা জনার্দন। বরং পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জেদ একটা লজ্জাজনক অবস্থান বলেই দাবি করছে বিরোধীরা। প্রতিটি সরকারের মেয়াদ শেষের লগ্নে যে ভাবে ভোট অন অ্যাকাউন্টে কয়েক মাসের জন্য বাজেট পেশ করা হয় মোদী সরকারকেও সেটাই করতে হবে বলে দাবি কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির দাবি।

বাজেট ২০১৯-এর ৩৬০ ডিগ্রি লাইভ কভারেজ

বিরোধীদের অবস্থানকে মোটেও পাত্তা দিচ্ছে না মোদী সরকার। অন্তর্বর্তী বাজেট পেশ একটা প্রথা। কিন্তু, এই নিয়ে সুস্পষ্ট কোনও নির্দেশিকা নেই। ফলে ভোটের আগে বাজেট নিয়ে অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছে মোদী সরকার। ফলে, এদিনের বাজেট জনমোহনী হওয়ার সম্ভাবনাটা এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের আগে মোদি সরকার কর বিন্যাসে একটা বড় রদবদল আনতে চলেছেন বলেও জল্পনা ছড়িয়েছে। যার ঘোষণা আজকের বাজেট পেশেই হবে। সেইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে নোট বতিল নিয়ে যে ক্ষোভ পুঞ্জিভূত রয়েছে তা দূর করতে মোদি সরকার সঞ্চয় বাড়ানোর জন্য বেশকিছু সিদ্ধান্তের কথাও এদিন ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

সংসদ থেকে বাজেট পেশের লাইভ সম্প্রচার

Feb 01, 2019, 12:45 pm IST

উজ্জ্বলা যোজনায় ২ কোটি সংযোগ বিনামূল্যে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:44 pm IST

মহিলা ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন-পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:44 pm IST

ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে ৪০ হাজার টাকার বার্ষিক সুদেও কোনও কর লাগবে না- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:39 pm IST

মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য তৈরি হাউসিং প্রকল্পে রেজিস্ট্রেশনে কর ছাড় মিলবে ২০২০ সাল পর্যন্ত- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:38 pm IST

স্ট্যান্ডার্ড ডিডাকশান ৪০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা করা হল-পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:37 pm IST

একধাক্কায় দ্বিগুণ আয়কর ছাড়়ের ঊর্ধ্বসীমা ঘোষণা বাজেটে।
Feb 01, 2019, 12:36 pm IST

৮০সি-তে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে এই সুবিধা মিলবে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:36 pm IST

সাড়ে ছয় লক্ষ টাকা আয়ে লাগবে না কর- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:35 pm IST

৮০সি-তে করর ছাড়ের সুবিধা আরও দেড় লক্ষ টাকা করা হল- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:35 pm IST

এর জেরে ৩ কোটি বেতনভোগী মানুষ উপকৃত হবেন- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:32 pm IST

কিন্তু বাকি আয়কর স্ল্যাবগুলিতে করের হার অপরিবর্তিত থাকবে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:31 pm IST

৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:29 pm IST

করদাতাদের অর্থতেই গরিবদের ঘরে পৌঁছচ্ছে গ্যাসের সংযোগ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য পরিষেবা-র মতো বিষয়গুলি- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:28 pm IST

দূষণ প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, এর জন্য ইলেক্ট্রিক যান চালানোর উপর জোর দেওয়া হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:27 pm IST

তপশিল উপজাতিদের জন্যই শুধু ২৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:26 pm IST

তপশিল জাতি-র জন্য ৩৬ শতাংশ বরাদ্দ বাড়ানো হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:24 pm IST

ভারতকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর করাটাই আমাদের লক্ষ্য- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:23 pm IST

আর্থিক ঘাটতি ৩ শতাংশ হবে এবার, কিন্তু এর জন্য নানা ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:22 pm IST

ভারতের বুকে স্বচ্ছ এক সমাজ তৈরি করার লক্ষ নেওয়া হয়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:21 pm IST

এক উন্নত, অত্যাধুনিক ও ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন আমাদের- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:21 pm IST

২০২২-এর মধ্যে মহাকাশে গগনযানে করে মানুষ পাঠানো হবে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:19 pm IST

দূষণ কমাতে ইলেক্ট্রিক গাড়ি তৈরির লক্ষ্য- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:18 pm IST

১৫ হাজার টাকার কম বেতনে পেনশনের ব্যবস্থা- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:17 pm IST

প্রায় সাড়ে তিন লক্ষ ভুয়ো সংস্থা ধরা পড়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:16 pm IST

১০ বছরের কথা মাথার রেখে তৈরি করা হচ্ছে রোডম্যাপ- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:15 pm IST

ছবি তৈরির জন্য সিঙ্গল ক্লিয়ারেন্স উইন্ডো- ব্যবস্থা আনা হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:15 pm IST

বিনোদন জগতে প্রাইরেসি রুখতে আনা হচ্ছে সিনেমাটোগ্রাফি অ্যাক্ট- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:14 pm IST

উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য ২১ শতাংশ আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:12 pm IST

৪০ লক্ষ টাকার টার্ন ওভারে জিএসটি লাগবে না- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:12 pm IST

নোট বাতিলের জেরে বহু কালো টাকা উদ্ধার করা গিয়েছে- পীযূষ গোয়েল।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+