নাগাল্যান্ডে বিস্ফোরণ-সংঘর্ষে মৃত ১, দুই রাজ্যের বহু বুথে ইভিএম-ভিভিপ্যাটে গোলযোগ
ত্রিপুরার পর এবার মেঘালয় ও নাগাল্যান্ড। উত্তর-পূর্ব ভারতের এই ২ রাজ্যে আজ ভোটগ্রহণ। ২ রাজ্যেই ৬০ টি বিধানসভা আসন। কিন্তু, এরমধ্যে ৫৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।
ত্রিপুরার পর এবার মেঘালয় ও নাগাল্যান্ড। উত্তর-পূর্ব ভারতের এই ২ রাজ্যে আজ ভোটগ্রহণ। ২ রাজ্যেই ৬০ টি বিধানসভা আসন। কিন্তু, এরমধ্যে ৫৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। কংগ্রেস শাসিত মেঘালয়ের তখত দখলের জোর লড়াই-এ নেমেছে বিজেপি। ছোট-খাটো আঞ্চলিক পার্টি সম্বিলিত নাগাল্যান্ডের ক্ষমতা দখলেও এবার কৌশল নিয়েছে নরেন্দ্র মোদীর দল। এর জন্য নাগাল্যান্ডের প্রভাবশালী আঞ্চলিক পার্টিগুলোর সঙ্গে জোটও তৈরি করেছে বিজেপি।
উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর ও অরুণাচলের শাসন ক্ষমতায় বিজেপি। নাগাল্যান্ড ও মেঘালয় জয় করে বিজেপি উত্তর-পূর্ব ভারতের তাদের জয়ের বৃত্তটা সম্পূর্ণ করতে চাইছে। ভোটের দিন-ক্ষণ ঘোষণা থেকেই নাগাল্যান্ডে অসন্তোষ বেড়েছে। নাগাল্যান্ডের শান্তি-প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে আগে আসা হোক তারপর না হয় ভোট হবে- এমন দাবিও তুলেছিল বেশ কিছু আঞ্চলিক দল।
Feb 27, 2018, 1:48 pm IST
নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু বুথে ভোটদানের সময় শেষ বেলা ৩ টে তেই
Feb 27, 2018, 1:29 pm IST
নাগাল্যান্ডের বিভিন্ন বুথে আইটিবিপির প্রহরায় ভোটগ্রহণ চলছে
মেঘালয়ে পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ৫৫ জন নির্বাচনী পর্যবেক্ষক, ২২ জন সাধারণ ও ব্যয় নিরিক্ষণকারী পর্যবেক্ষক, ১১ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৪২ জন মাইক্রো অবজারভার
Feb 27, 2018, 10:40 am IST
মেঘালয়ে ২৫ টি বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ মহিলা চালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৭৭টি। ভোটগ্রহণে নিযুক্ত সরকারি কর্মীর সংখ্যা প্রায় ১৫ হাজার
Feb 27, 2018, 10:37 am IST
ভোট দেওয়ার পর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে মেঘালয়ের নংপো কেন্দ্রের ইউডিপি প্রার্থী রোনা খিমডিট
Feb 27, 2018, 10:27 am IST
মেঘালয়ের সিইও বেশ কিছু জায়গার ইভিএম এবং ভিভিপ্যাট খারাপ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। যেসব জায়গায় ভোট দেরিতে শুরু হয়েছে, সেইসব জায়গায় ভোটদানের সময়সীমা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি
Feb 27, 2018, 10:25 am IST
নাগাল্যান্ডের সিইও জানিয়েছেন, সকাল থেকে ৪০ টি ভিভিপ্যাট, ১৬ টি কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটে খারাপ হয়েছে
In queue to cast my vote. I appeal everyone to come out and exercise their rights and decide the future of Nagaland for the next 5 years. Participate ethically and be responsible and law abiding citizens. #NagalandElection2018pic.twitter.com/3ySCdMOmsV
বেলা ৯ টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ১৭ শতাংশ
READ MORE
6:52 AM, 27 Feb
মেঘালয়ের শাসন ক্ষমতায় টানা ৩ বার কংগ্রেসের সরকার। কিন্তু অ্যান্টি-ইনকাম্ব্যান্সি-কে এবার ভয় পাচ্ছে কংগ্রেস। এই রাজ্যে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে রাহুল গান্ধীর দল। মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দু'টি আসন থেকে প্রার্থী হয়েছেন- এগুলি হল আমপাতি ও সঙ্গসাক। মুকুল সাংমার স্ত্রী, ভাই এবং ভাই-বউ-কেও প্রার্থী করেছে কংগ্রেস।
6:54 AM, 27 Feb
মেঘালয়ের শিলং-এর একটু বুথে ভোটগ্রহণের প্রস্তুতির ছবি
১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মেঘালয়। কিন্তু, এখানে বরাবরই কোনও একটা নির্দিষ্ট দল সংখ্য়াগরিষ্টতা পায়নি। যার জন্য এই রাজ্যে বরাবরই জোট সরকার।
7:09 AM, 27 Feb
নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসন তারা ছেড়ে দিয়েছে জোটসঙ্গী এনডিপিপি-কে। এই পার্টির নেতা আবার তিনবারের মুখ্যমন্ত্রী নেইফেউ রিও। গত বছর এনপিএফ ছেড়ে নিজের নতুন দল তৈরি করেন রিও।
7:14 AM, 27 Feb
বিজেপি-র সঙ্গে তাদের ১৫ বছরের জোট ভেঙে দিয়েছে এনপিএফ। এর জেরে কাছাকাছি এসেছে বিজেপি ও এনডিপিপি। এর অন্যতম কারণ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এবার নাগাল্যান্ড জয়ের স্বপ্ন দেখিয়েছেন এনডিপিপি প্রধান নেইফেউ রিও।
7:24 AM, 27 Feb
গত বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ৩৮টি আসনে জয় পেয়েছিল এনপিএফ। এবার তারা ন্যাশনাল পিপলস পার্টি-র সঙ্গে জোট করেছে। কিন্তু, এই জোটে কোনও আসন-রফার বিষয় নেয়। যার ফলে এনপিএফ ৫৮টি আসনেই প্রার্থী দিয়েছে। আর ২৫টি আসনে প্রার্থী দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি।
7:27 AM, 27 Feb
ইতিমধ্যেই নাগাল্যান্ডের প্রভাবশালী নেতা নেইফিউ রিও উত্তর অংগামী-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছেন। কারণ, তাঁর বিরোধী প্রার্থী নাম প্রত্যাহার করে নিয়েছেন।
7:29 AM, 27 Feb
নাগাল্যান্ডে ভোটের নামে প্রহসনের অভিযোগ এনেছে কংগ্রেস সহ-বিজেপি-র জোট বিরোধী দলগুলি। অনৈতিকতার মধ্যে এখানে ভোট হচ্ছে বলে অভিযোগ। ভোট পেতে প্রচুর অর্থ ছেটানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। নাগাল্য়ান্ডে এবার মাত্র ১৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।
মেঘালয়ে বিজেপি ৪৭টি আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু, গোমাংস ভক্ষণ নিয়ে বিজেপি-র নীতি এই রাজ্যে প্রবলভাবে সমালোচিত হয়েছে। তাই ভোট প্রচারে বিজেপি-র হাতিয়ার ছিল উন্নয়ন।
7:39 AM, 27 Feb
মেঘালয়ে বিজেপি-র সঙ্গে জোট গড়েছে প্রয়াত পি এ সাংমার পার্টি ন্যাশনাল পিপলস পার্টি। তবে কোনও ধরনের জোট থেকে এবার নিজেকে সরিয়ে রেখেছে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি।
7:46 AM, 27 Feb
গত মাসে নাগাল্যান্ডের সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল একটি যৌথ সম্মতিপত্র প্রকাশ করে এবং কোনও আসনে প্রার্থী না দেওয়ার কথাও ঘোষণা করেছিল। তাদের দাবি ছিল আগে শান্তি প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপর ভোট হোক।
7:46 AM, 27 Feb
মেঘালয়ের উইলিয়ামনগর আসনটি আজ ভোটগ্রহণ হচ্ছে না। এই আসনের এনসিপি প্রার্থী জোনাথন এন সাংমা কিছুদিন আগে আইইডি বিস্ফোরণে মারা যান। সেই কারণে এই আসনের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে।
7:58 AM, 27 Feb
মেঘালয়, নাগাল্যান্ডের মানুষদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর
I urge the people of Meghalaya and Nagaland to vote in large numbers in the Assembly Elections taking place today.
We expect that polling will finish smoothly & we will get absolute majority as per voice of the people. We hope peace will prevail in the state & we will move for Naga political solution: Nagaland CM TR Zeliang #NagalandElection2018pic.twitter.com/SssyvKQP3J
The tribal-Christian-majority north-eastern states of Meghalaya and Nagaland vote today. While Congress is battling anti-incumbency in Meghalaya, in Nagaland, it is contesting in only 18 seats.