জিডিপি আদপে গ্যাস-ডিডেল-পেট্রোল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের
জিডিপি আদপে গ্যাস-ডিডেল-পেট্রোল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের
খুচরো হোক বা পাইকারি দুই মূল্যবৃদ্ধি ছুঁয়েছে আকাশ। এমনকী গত কয়েক মাস ধরে পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত আম-আদমিরও। এমতাবস্থায় দেশের অর্থনীতি সহ মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গ্যাস, পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধি নিয়ে এদিন ফের তাঁকে চাঁচাছোল ভাষায় কটাক্ষও করতে দেখা গেল।

ফের বেড়েছে গ্যাসের দাম
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরেই হেঁসেল জ্বালাতে হিমশিম খাচ্ছে গৃহস্থ, তার উপরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। এমতাবস্থায় সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা করে। সেই সঙ্গে দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও। এরপরেই চটেছেন রাহুল। টুইট বার্তাতেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে।

কোথায় যাচ্ছে ২৩ লক্ষ ?
কটাক্ষের সুরে রাহুল লেখেন, কেন্দ্র সরকার জিডিপি থেকে ২৩ লক্ষ কোটি টাকা রোজগার করে। কিন্তু এই জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নয়, এই জিডিপি হল আদপে গ্যাস ডিজেল পেট্রোল।" এদিকে রাহুলের এই সরস টুইট ইতিমধ্যেই ব্যাপক শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রাহুলের বক্রোক্তির এখন কোন পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি বিপির তরফে। এখানেই না থেকে জিডিপি ওদেশের সামগ্রিক আয় নিয়ে বেঁধেন কেন্দ্রকে। ওই টুইটেই রাহুল লেখেন, "কোথায় যাচ্ছে এই ২৩ লক্ষ কোটি টাকা?"
|
জিডিপি নিয়ে কটাক্ষ রাহুলের
পাশাপাশি পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামবৃদ্ধি নিয়ে রাহুল আরও বলেন, " অনেকে বলতে পারেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমাদের এখানে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র। আসলে তা নয়। মোদীজি বলছেন দেশের জিডিপি বাড়ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন জিডিপি উপরের দিকে যাচ্ছে। আসলে আমরাই ভুল বুঝেছিলাম। ওরা আসলে তখন গ্যাস ডিজেল পেট্রোলের দাম বাড়ানোর কথা বলছিলেন।"

আন্তর্জাতিক বাজারের প্রসঙ্গ টেনে তুলোধনা
একই সঙ্গে রাহুলের কথা ইউপিএ জমানায় পেট্রোপণ্যের দামের কথাও উঠে আসে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে রাহুল বলেন, "২০১৪ সালে ইউপিএ সরকার থাকাকালীন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ টাকা, এখন তার দাম কমে হয়েছে ৭১ টাকা। আমরা ক্ষমতায় থাকাকালীন দাম এখনকার থেকে ৩২% বেশি ছিল অপরিশোধিত তেলের দাম। কিন্তু দেশীয় মার্কেটে আমরা তার প্রভাব পড়তে দিইনি। এদিকে এখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কমেনি পেট্রোপণ্যের দাম"।












Click it and Unblock the Notifications