জিডিপি বৃদ্ধির হার মন্থর অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে, তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি ৪.৪ শতাংশ
২০২১-২২ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। এবার তা মন্থর হয়ে গিয়েছে। ২০২২-২৩ সালে দেশে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ অনুমান করা হয়েছে।
ভারতের জিডিপি বৃদ্ধির হার মন্থর হয়ে গেল আরও। অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার মন্থর হওয়ার পাশাপাশি তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি ৪.৪ শতাংশে নেমে গেল। অথচ গত সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি বছরে ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বুধবার প্রকাশিত দ্বিতীয় অগ্রিম অনুমান অনুসারে ভারতের জিডিপি ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। প্রকাশিত সেই তথ্য অনুসারেই ২০২২-২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধির হার ৪.৪ শতাংশে নেমে যাবে।
জানুয়ারিতে প্রকাশিত রিপোর্টে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য জিডিপি অনুমান করা হয়েছিল ৭ শতাংশ। কিন্তু এই দ্বিতীয় রিপোর্টে যে জিডিপি বৃদ্ধির হার অনুমান করা হয়েছে তা বিস্তর ফারাক। দ্বিতীয় অনুমান অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের ডেটা অন্তর্ভুক্ত করা হয়। তার ফলে দ্বিতীয় রিপোর্টে জিডিপির অনুমান আরও নিখুঁত হয়।
সেইমতো দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার মন্থর হয়েছে। এর ফলে তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি দাঁড়িয়েছে মাত্র ৪.৪ শতাংশ। ম্যানুফ্যাকচারিং সেগমেন্টটি ত্রৈমাসিকে বছরে ১.১ শতাংশ হ্রাস পেয়েছে। এটি টানা দ্বিতীয়বার সঙ্কুচিত হল বলে জানানো হয়েছে, যেখানে ভোক্তাদের চাহিদা কম বলে দেখানো হয়েছে।
এনএসও জানিয়েছে, রিয়েল জিডিপি বা জিডিপি অ্যাট কনস্ট্যান্ট ২০২২-২৩ সালে অনুমান করা হয়েছে ১৫৯.৭১ লক্ষ কোটি, যা ২০২১-২২ সালের জিডিপির প্রথম সংশোধিত অনুমানের থেকে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ সালের জিডিপির প্রথম সংশোধিত অনুমানের ছিল ১৪৯.২৬ লক্ষ কোটি।
২০২১-২২ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। এবার তা মন্থর হয়ে গিয়েছে। ২০২২-২৩ সালে দেশে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ অনুমান করা হয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিস এনএসও ২০২১-২২-এর অর্থনৈতিক প্রবৃদ্ধি অনুমান করেছিল ৮.৭ শতাংশ। তার থেকে ঊর্ধ্বমুখী হয়েছিল ২০২১-২২ সালের জিডিপি বৃদ্ধির হার ৯.১ শতাংশ হয়েছিল।
এবার মন্থর গতির জন্য জিডিপি বৃদ্ধির হার অনুমান করা হয়েছে সাত শতাংশ। এখন দেখার ২০২২-২৩ সালে জিডিপি বৃদ্ধির হার শেষ পর্যন্ত কত দাঁড়ায়। ডিসেম্বরের শুরুতে রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক আর্থিক অবস্থার কঠোরতার কারণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থ বছররে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ করেছিল। আরবিআই গত বছরের ডিসেম্বরে তৃতীয়বারের মতো ২০২২-২৩ সালে জিডিপি বৃদ্ধির হার কমিয়েছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ২০২২-২৩ সালের ভারতীয় অর্তনীতিতে ৬.৮ শতাংশ হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও একই পরিমাণ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। এখন এনএসও প্রায় একই হারে জিডিপির পূর্বাভাস দিল। ২০২২-২৩-এর জিডিপি অনুমান করা হল সাত শতাংশ।












Click it and Unblock the Notifications