করোনাকালে ভারতের জিডিপির পরিস্থিতি নিয়ে কোন বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক! একনজরে কিছু তথ্য

এদিন রিজার্ভ ব্যাঙ্কের তরফে ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দেওয়া হয়েছে। গত তিন দিন ধরে ব্যাঙ্কের মানিচারি পলিসি কমিটি বিভিন্ন ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে বৈঠকে বসে। সেখানেই দেশের আর্থিক ভাগ্য নির্ধারনে একাধিক বড় পদক্ষেরে সিদ্ধান্ত হয়। এদিকে, এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন আগামী আর্থিকবর্ষের জন্য জি়ডিপির বৃদ্ধি (প্রজেকশন) ফের ৯.৫ শতাংশের অঙ্ক ছুঁয়ে ফেলেছে।

করোনা কালে ভারতের জিডিপির পরিস্থিতি নিয়ে কোন বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক! একনজরে কিছু তথ্য

ভারতের জিডিপি বৃদ্ধির হার বিশ্বব্য়াঙ্কের পূর্বাভাসের নিরিখে ৮.৩ শতাংশ হতে চলেছে । আগামী অর্থবর্ষ ২০২১-২২ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৮ শতাংশকে ছাড়িয়ে যেতে পারে বলে এদিন জানান দিয়ে দিয়েছে বিশ্বব্যাঙ্ক। সেই জায়গা থেকে এদিন রিজার্ভ ব্যাঙ্কের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ হয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ২০২১ সালের জুন ও ২০২১ সালের মার্চে ১.৮ শতাংশের নিম্নমুখী গমন থেকেই ধারণা করা যায় যে, বর্তমানে জিডিপির পরিস্থিতি ভারতে কী হতে চলেছে। দক্ষিণ এশিয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের যে বার্তা এসেছে, সেখানে একথা বলা হয়েছে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসে থাকা জিডিপি বৃদ্ধি নিয়ে জানা গিয়েছে, তারমধ্যে অর্থবর্ষের কোয়ার্টার ২ , কোয়ার্টার থ্রি ও কোয়ার্টার ফোরকে ধরা হয়েছে। ত্রৈমাসিক আর্থিক এই অঙ্কের নিরিখে, কোয়ার্টার ২ তে ৭.৯ শতাংশ, কোয়ার্টার থ্রিতে ৬.৮ শতাংশ, কোয়ার্টার ৪ এ ৬.১ শতাংশ পূর্বাভাস ধরেই ৯.৫ শতাংশের অঙ্ককে সামেন রাখা হয়েছে। এদিকে বৃদ্ধির ক্ষেত্রে করোনা পরিস্থিতির প্রভাব একটি চরম বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। এছাড়াও বিশ্ব অর্থনীতি ও পণ্যের বাজারে কী প্রভাব থাকে, তা নিয়েও রয়েছে বহু জল্পনা।

এদিন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আর্থিক পরিস্থিতি নিয়ে আশার বার্তা দেন। তিনি বলেন, গত মানাটারি পলিসির বৈঠকের সময় ভারতের অর্থনীতির যা পরিস্থিতি ছিল, তার থেকে এখনের পরিস্থিতি অনেকটাই ভালো। বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ , উপাদান ভারতের অর্থনীতিতে ইতিবাচক ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে। এরসঙ্গেই শক্তিকান্ত দাস জানিয়েছেন, আসন্ন উৎসবের মরশুমে ভারতের অর্থনীতিতে যে খামতি রয়েছে, তা পূরণ হতে পারে চাহিদার বাজারের জেরে। মূলত উৎসবের মরশুমে শহুরে চাহিদার উপর নির্ভর করতে চলেছে এই আর্থিক পরিস্থিতি। উৎসবের মরশুমে শহরের দিকে আরএ চাহিদার বাজার তরান্বিত হলে,তবেই হবে উন্নতি। আশা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের। এছাড়াও উৎপাদন ক্ষেত্র নিজের সার্বিক ক্ষমতা দিয়ে কতটা এগিয়ে যেতে পারছে, তার উপরও অনেকাংশে বহু পরিস্থিতি নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+