সমকামী হওয়ার অপরাধে আমেদাবাদে দুই পুলিশের হাতে ধর্ষিত যুবক

দিনের আলোয় যৌন নির্যাতন সমকামী যুবককে। যুবকের উপর নির্যাতন চালাল আমেদাবাদের দুই পুলিশ। বরিবার এমন অভিযোগই উঠল। শুধু নির্যাতনই নয়, সমকামী হওয়ার অপরাধে বেধড়ক মারধরও করা হয়েছে বলে জানিয়েছন নির্যাতিত যুবক। যদিও পরবর্তী অশান্তি ও লজ্জার থেকে বাঁচতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে নারাজ ওই যুবক।
অভিযোগ, আমেদাবাদের পুলিশের হাতে প্রায় নিময়িতভাবেই ধর্ষিত হতে হয় সমকামী পুরুষদের
২৩ বছরের ওই যুবকের কথায়, রবিবার সকালে গাড়ি করে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন তিনি। পথেই তার গাড়ি আটকায় দুই পুলিশকর্মী। পরিচয় পত্র ও গাড়ির কাগজপত্র দেখতে চান তারা। সেই সব দেখতে দেখতেই হঠাৎ এক পুলিশ কর্মীর নজর যায় গাড়িতে পড়ে থাকা একটি কাগজে। তার মাধ্যমেই তারা বুঝতে পারেন ডিসেম্বরে গে প্যারেডে অংশগ্রহণ করেন ওই যুবক। জিজ্ঞাসা করায় নির্দ্বিধায় নিজের সমকামী পরিচয় জানিয়ে দেন ওই যুবক।
ওই যুবক সমকামী জানার পরই অন্য মূর্তি ধারণ করে ওই দুই আমেদাবাদ পুলিশ। শুরু হয় লাঠি দিয়ে মারধর। তার পাকে নিশানা করে মারতেই থাকে ওই দুই পুলিশ ভক্ষক। এর পরই তাঁর উপর ওই দুই পুলিশ যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই যুবকের কথায় এই প্রথম নয়, প্রায়ই সমকামী পুরুযদের উপর একইভাবে অত্যাচার চালায় স্থানীয় পুলিশ। আমেদাবাদের পুলিশের হাতে প্রায় নিময়িতভাবেই ধর্ষিত হতে হয় সমকামী পুরুষদের।












Click it and Unblock the Notifications