গৌরী লঙ্কেশ হত্যামামলায় পরিবারের মধ্যেই মতপার্থক্য, মাওবাদীদের দিকেই আঙুল ভাই ইন্দ্রজিতের

নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশ হুমকি চিঠি পেতেন মাওবাদীদের কাছ থেকে, বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গৌরীর ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশ

নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশ হুমকি চিঠি পেতেন মাওবাদীদের কাছ থেকে। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গৌরীর ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশ। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাওবাদীদের মূল স্রোতে ফেরাতেও তৎপর ছিলেন গৌরী এবং বেশ কয়েকজনকে তিনি ফিরিয়ে আনতে সক্ষমও হয়েছিলেন। সেকারণেই তিনি মাওবাদী শীর্ষ নেতৃত্বের চক্ষুশূল হয়েছিলেন বলে দাবি করেছেন ইন্দ্রজিৎ।

গৌরী লঙ্কেশ হত্যামামলায় পরিবারের মধ্যেই মতপার্থক্য, মাওবাদীদের দিকেই আঙুল ভাই ইন্দ্রজিতের

পুলিশও এই মাওবাদী হুমকির বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ। অবশ্য গৌরী নিজে কোনওদিনও তাঁকে, তাঁর মা বা বোনের সঙ্গে এবিষয়ে আলোচনা করেননি বলেই দাবি করেছেন ইন্দ্রজিৎ। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গেও তাঁর প্রায় ২ ঘণ্টা কথা হয়, কিন্তু মুখ্যমন্ত্রীকেও তিনি বিষয়টি জানাননি বলে দাবি করেছেন ইন্দ্রজিৎ লঙ্কেশ। গৌরী হত্যাকাণ্ডে মাওবাদী হোক বা হিন্দুত্ববাদী সংগঠন, সবদিকই খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সেইসঙ্গে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

গৌরী লঙ্কেশ হত্যামামলায় পরিবারের মধ্যেই মতপার্থক্য, মাওবাদীদের দিকেই আঙুল ভাই ইন্দ্রজিতের

অবশ্য ইন্দ্রজিতের এই দাবি উড়িয়ে দিয়েছেন তাঁরই আরেক বোন কবিতা। তাঁর দাবি, গৌরী মাওবাদীদের সংস্কার নিয়েই কাজ করছিলেন এবং তিনি সংঘ পরিবারের বিরুদ্ধে ছিলেন। ভাই ইন্দ্রজিৎ কেন মাওবাদীদের দিকে আঙুল তুলছেন তার ব্যাখ্যা নেই বলেই দাবি কবিতার। তিনি আরও বলেন, ইন্দ্রজিৎ তাঁদের সঙ্গে থাকেন না, ফলে গৌরীর জীবনে কী হচ্ছিল তা ইন্দ্রজিতের জানার কথা নয়।

ইন্দ্রজিৎ কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর রটেছিল। এবং বোন গৌরীর সঙ্গেও তাঁর বনিবনা ছিল না বলেও জানা গিয়েছে। ইন্দ্রজিৎ নিজে অবশ্য সেসব খবর উড়িয়ে দিয়েছেন। মতাদর্শগত পার্থক্য থাকলেও বোন গৌরীকে নিয়ে গর্বিত ছিলেন বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ। তাঁর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+