এবার অনলাইনে হরিদ্বারের বোতলবন্দি 'গঙ্গাজল' পাবেন বাড়ি বসেই!
হিন্দুদের কাছে গঙ্গা সবচেয়ে পবিত্র নদী। পুজো থেকে শুরু করে সব ধরনের পবিত্র কাছে হিন্দুরা গঙ্গার জল ব্যবহার করে থাকেন। বহু মানুষ রয়েছেন যারা গঙ্গা থেকে অনেক দূরে থাকেন। ফলে তাদের গঙ্গার জল ব্যবহার করা হয়ে ওঠে না। আর সেই সমস্যাকে সামনে রেখেই এগিয়ে আসতে চলেছে কেন্দ্র।
ভারতীয় সংষ্কৃতিতে গঙ্গার প্রভাবকে মাথায় রেখে ই-কমার্সের মাধ্যমে এবার বোতলবন্দি শুদ্ধ গঙ্গাজলকে বোতলবন্দি করে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। হরিদ্বার বা ঋষিকেশ থেকে গঙ্গাজল তুলে তা বোতলবন্দি করে গ্রাহকের কাছে পোস্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

অর্থাৎ বাড়িতে বসেই হরিদ্বারের গঙ্গার বিশুদ্ধ জল পেয়ে যাবেন গ্রাহকেরা। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রকের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এমন তথ্য পেশ করেছেন।
রবিশঙ্কর প্রসাদ জানান, যদি ই-কমার্সের মাধ্যমে মোবাইল ফোন, শাড়ি, গয়না থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ি বসেই পাওয়া যায় তাহলে বিশুদ্ধ গঙ্গাজল কেন নয়? এছাড়া নানা দূরের জায়গা থেকে গঙ্গাজল পাওয়া যায় কিনা সেই নিয়েও নানা অনুরোধের কথা গোচরে এসেছিল। এই ভাবনা থেকেই ভারতীয় সংষ্কৃতিকে আরও সুদৃঢ় করতে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে।
এব্যাপারে ভারতীয় ডাক বিভাগকে ব্যবহার করে যাতে সরকারিভাবে ই-কমার্স ব্যবসাকে কাজে লাগানো যায়, সেজন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications