২ টাকার কয়েন দিয়ে রাতে এইভাবে লুঠ ট্রেনের পর ট্রেন, ডাকাতদের চাঞ্চল্যকর বয়ান
গ্রেটার নয়ডার একটু গ্রামাঞ্চলের দিকে রাতের অন্ধকারে এই ডাকাতরা এইভাবেই ট্রেন রুখে লুঠ করেছে প্রচুর কিছু।
রেলট্র্যাকে ২ টাকার কয়েন রেখে ট্রেন রোখার কাহিনি অনেকই শুনেছেন। আর এই পন্থায় ট্রেন রুখে দিয়েই দিনের পর দিন লুঠ হয়েছে বহু ট্রেন। গ্রেটার নয়ডার একটু গ্রামাঞ্চলের দিকে রাতের অন্ধকারে এই ডাকাতরা এইভাবেই ট্রেন রুখে লুঠ করেছে প্রচুর কিছু। যাত্রীদের বন্দুকের নলের মুখে রেখেই দিনের পর দিন চলত এই ডাকাতি।

এই ডাকাতদেলর ২জনকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে পুলিশ। একমাস ধরেই এই গ্যাংকে খুঁজছিল পুলিশ। পুলিশের দাবি , সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে, এরাই রেল ট্র্যাকে কয়ের বসিয়ে ট্রেন আটকে দিত। যার ফলে রেল সিগন্যাল লাল হয়ে যেত। আর ট্রেন থামলেই তাতে সওয়ার হয়ে বন্দুক ঠেকিয়ে লুঠ করত। ঘটনার কথা মেনে নিয়েছে ধৃত ২ ডাকাত।
বছরে প্রায় ৬ টি ট্রেনকে এইভাবে লুঠ করার অভিযোগ রয়েছে এই ডাকাতদলটির বিরুদ্ধে। উত্তরপ্রদেশ-বিহার রাজধানী ট্রেনেও এইভাবেই লুঠ হয়েছে।












Click it and Unblock the Notifications