'লালবাউগচা রাজা' থেকে 'বাহুবলী গণেশ' পুজো, দেশ মেতেছে গণেশ চতুর্থীর আনন্দে, দেখুন ছবি

আজ সকাল থেকেই মুম্বই তথা মহারাষ্ট্রে আড়ম্বর , আলো, তাসা বাজনা সহকারে শুরু হয়ে গিয়েছে গণেশ বন্দনা।

আজ সকাল থেকেই মুম্বই তথা মহারাষ্ট্রে আড়ম্বর, শিঙা, আলো, তাসা বাজনা সহকারে শুরু হয়ে গিয়েছে গণেশ বন্দনা। এর সঙ্গে চেন্নাই, হায়দ্রাবাদ, কর্ণাটক, ইন্দোর সহ দেশের বিভিন্ন জায়গায় ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর পুজো। উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে চলছে উৎসব উদযাপন দেখে নেওয়া যাক একনজরে।

লালবাউগচা রাজা

লালবাউগচা রাজা

মুম্বই শহরের সবচেয়ে বড় পুজো লালবাগুচা রাজা -কে ঘিরে ভক্তদের উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। এই প্রতিমা দর্শনের জন্য প্রতিবছরই ভিড় করেন বহু মানুষ। তারকা থেকে সাধারণ মানুষ সবাই এই পুজোতে অংশ নেন। এই বছরে এখানে বিষ্ণুর দ্বিতীয় অবতারের আদলে মূর্তি গড়া হয়েছএ গণেশের।

বাহুবলী গণেশ

বাহুবলী গণেশ

এই বছরের অন্যতম আকর্ষণ দক্ষিণী ছবি 'বাহুবলী ২'। সেই ছবির নায়ক অমরেন্দ্র বাহুবলীর আদলেত তৈরি হয়েছে এবার বহু জায়গার গণেশ প্রতিমা। হায়দরাবাদের বিভিন্ন জায়গায় বাহুবলীর আদলে তৈরি গণেশকে পুজো করা হচ্ছে ।

সিদ্ধিবিনায়ক মন্দির

সিদ্ধিবিনায়ক মন্দির

মুম্বইয়ের অন্যতম বিখ্যাত গণেশ মন্দির সিদ্ধিবিনায়কে প্রতিবছরের মতোই প্রথা মেনেই সকাল থেকে চলছে গণেশ বন্দনা। ঐতিহ্যশালী 'অভিষেক' প্রক্রিয়া দিয়ে এখানে শুরু হয়েছে পুজো।

 কোয়েম্বাটুর

কোয়েম্বাটুর


এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গণেশ মূর্তি রয়েছে কোয়েম্বাটুরের পুলিয়াকুলম বিনায়াগর মন্দিরে। ১৯ ফুটের এই প্রতিমার ওজন ১৯০ টন। চতুর্থীর পুজো উপলক্ষ্যে আজ প্রতিমার নতুন সাজে মূর্তিকে সাজানো হয়েছে।

পুনে

পুনে

আজ সকালে পুনের ঘুম ভেঙেছে ঢোল-তাসার আওয়াজে। যেরকম প্রতিবারই চিরাচরিত রীতি মেনে এখানে আয়োজন কার হয় গণেশ চতুর্থীর শোভাযাত্রা। পুনের বিভিন্ন জায়গায় চলেছে গণেশ বন্দনা।

 নাগপুর

নাগপুর

নাগপুরের তেকড়ি গণেশ মন্দির সকাল থেকেই দেখা গিয়েছে ভক্তদের দল। সাকল থেকেই এখানে মহাসমারোহে চলছে গণেশ পূজা।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানের বিখ্যাত মোতি দুঙরি মন্দিরে জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সকাল থেকেই মন্দিরে ভিড় করছেন ভক্তরা।

ভোপাল

ভোপাল

ভোপালে গণেশ চতুর্থী উপলক্ষ্যে ইকো ফ্রেন্ডলি গণেশ প্রতিমার চাহিদা তুঙ্গে রয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+