G20 Summit 2023: কাশ্মীর নিয়ে বিতর্ক এড়াতেই কি বৈঠকে যোগ দিচ্ছে না সৌদি আরব
জি ২০ সামিটেও পিছু ছাড়ছে না কাশ্মীর বিতর্ক। কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারে প্রবল আপত্তি জানিয়েছিল সৌদি আরব। সেকারণেই জি-২০ সামিটের বৈঠকে যোগ দিচ্ছে না সৌদি আরব। জি-২০ সামিটের প্রধান আহ্বায়ক হর্ষবর্ধন শ্রীঙ্গালা জানিয়েছেন, ২২-২৪ মে তিনদিন ধরে একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে।
কিন্তু সেই বৈঠকে যোগ দিচ্ছে না সৌদি আরব। কাশ্মীর ইস্যুর কারণেই তাঁরা বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে। এই একই কারণ দেখিয়ে চিন, তুরস্ক এবং মিশরও সেই বৈঠকে যোগ দেয়নি। তাতে এবার সামিল হয়েছে সৌদি আরবও।

২০ টি দেশের প্রতিনিধিকে নিয়ে জম্মু-কাশ্মীরে জি-২০ সামিটের আয়োজন করেছে ভারত। প্রথম থেকেই পাকিস্তান তাতে আপত্তি জানিয়েছে। এর আগে কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা দেওয়া নিয়ে ভারতের সমালোচনা করেছিল চিন। তারপরেই চিনের বিদেশমন্ত্রী জানিয়ে দেন বিতর্কিত স্থানে আয়োজিত এই বৈঠকে কোনও ভাবেই যোগ দেবেন না তাঁরা।
পাকিস্তান জি-২০ সামিট কাশ্মীরের আয়োজন করা নিয়ে ভারতকে দ্বায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওল আলি জারদারি ভুট্টো বলেছেন, কাশ্মীরে জি-২০ সামিটের আয়োজন করে দিল্লি একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করা হয়েছে এখানে। একাধিক দেশের প্রতিনিধি রয়েছেন কাশ্মীরে। সেকারঁণে কাশ্মীরের নিরাপত্তা জারদার করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ভূস্বর্গ। ড্রোনে চলছে নজরদারি। যাতে কোনও রকম নাশকতার ঘটনা না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।












Click it and Unblock the Notifications