Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ঠেকুয়া' থেকে 'পর্নস্টার মার্টিনি'! ২০২৫ গুগল সার্চে এই ১০ খাবারের রেসিপি বেশি সার্চ করেছে মানুষ, জানুন

সাম্প্রতিক গুগলে ট্রেন্ডিং খাবারের সার্চগুলো থেকেই পরিষ্কার বোঝা যায় যে, দেশজুড়ে মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে নিজেদের এলাকার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারগুলি। তার মধ্যে রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া নানা ধরণের হেলদি ড্রিংক এবং একটু আলাদা স্বাদের আন্তর্জাতিক নানারকমের ডিশ। মানুষের কৌতূহল এবং পছন্দ, দুটোরই মিশেল যেন এসব অনুসন্ধানে ফুটে উঠেছে।

২০২৫ সালে ভারতীয়দের খাবারের কৌতূহল যেন নতুন এক মাত্রা ছুঁয়েছে। গুগলের 'ইয়ার ইন সার্চ' দেখাল যে, মানুষ ঠিক কী কী রেসিপি খুঁজেছে। তালিকাটা ছিল সত্যিই চমকে দেওয়ার মতো। পুরোনো উৎসবের প্রিয় খাবার থেকে শুরু করে ভিন্নধর্মী নানারকমের ককটেল, এমনকি ব্রিটিশ ঘরানার কিছু ক্লাসিক খাবারগুলিও রয়েছে সেই তালিকায়। সব মিলিয়ে এটা স্পষ্ট যে, ভারতীয়রা রান্নাঘরে এখন আগের থেকে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসছে।

এখানে এমন ১০টি অবাক করা রেসিপির খোঁজ দেওয়া হল, যেগুলো সারা দেশের খাদ্য রসিকতার দৃষ্টি আকর্ষণ করেছে।

ইডলি (Idli): সাধারণ ইডলিই এবার তালিকার সেরা জায়গাটি দখল করেছে। শুধু তার ক্লাসিক রূপে নয়, নানান ভাবে। রাগি ইডলি, স্টাফড ইডলি থেকে শুরু করে ইডলি স্যান্ডউইচ। এই ধরনের ফিউশন সংস্করণের অনুসন্ধানগুলি দেখিয়েছে যে, কীভাবে এই দক্ষিণ ভারতীয় খাবারটা এখন স্বাস্থ্যসচেতনতা আর সৃজনশীলতার হাত ধরে আরও নতুন রূপে জনপ্রিয় হয়ে উঠছে।

পর্নস্টার মার্টিনি (Pornstar Martini): হ্যাঁ, ঠিকই পড়েছেন। প্যাশন ফ্রুট, ভ্যানিলা ভদকা এবং প্রসেকোর এক ঝলক দিয়ে তৈরি এই অদ্ভুত নামের ককটেলটি ভাইরাল হয়ে উঠেছে। পপ সংস্কৃতি এবং সমাজ মাধ্যমে রিলগুলিতে এটি দেখার পর ভারতীয়রা এটি বহুবার অনুসন্ধান করেছে।

মোদক (Modak): গণেশ চতুর্থীর প্রিয় মিষ্টির সন্ধানও বেড়েছে। বিশেষ করে স্টিমড মোদকের রেসিপিটি। কিন্তু ২০২৫ সালে আবার আধুনিক অনেকরকম মোদকের রেসিপিও এসেছে। যেমন- চকোলেট মোদক, ফিউশন ফিলিংস, এমনকি এয়ার-ফ্রাইডে বানানো মোদক। যা ঐতিহ্যের সাথে নতুনত্বের একটি মিশ্রণ তৈরি করেছে।

ঠেকুয়া (Thekua): ছট পূজার সময় তৈরি বিস্কুটের মত ভাজা বিহারী এই খাবারটি জাতীয় আকর্ষণে পরিণত হয়েছে। গমের আটা, গুড় এবং ঘি এর মতো সহজ উপাদানের সাথে তৈরি এই ঠেকুয়া ভারতীয়দের বাড়ি, ঐতিহ্য এবং উৎসবের রান্নার আনন্দের কথা মনে করিয়ে দেয়।

উগাদি পাচাদি (Ugadi Pachadi): এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একটি মৌসুমী খাবার। উগাদি পাচাদি হল ছয়টি স্বাদের প্রতীকী মিশ্রণ। অর্থাৎ মিষ্টি, টক, তেতো, নোনতা, মশলাদার এবং কষাকষি। নতুন বছরের নানা অনুভূতির প্রতিচ্ছবি হিসেবে উগাদির সময় ঘরে ঘরে এটি বানানো হয়। এ বছর এই ডিশের সার্চ বেড়ে যাওয়ায় বোঝা যাচ্ছে যে, মানুষ এখন আঞ্চলিক উৎসব, খাবার আর তার পিছনের গভীর অর্থ সম্পর্কে জানতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী।

বিটরুট কাঞ্জি (Beetroot Kanji): বিটরুট এবং সরিষা বীজ দিয়ে তৈরি এই উত্তর ভারতীয় পানীয়টি শরীরের উপকারিতার কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।

তিরুবতীরাই কালী (Thiruvathirai Kali): এটি তিরুবতীরাই উৎসবে তৈরি তামিলনাড়ুর একটি সুস্বাদু খাবার। যা ভাত, গুড় এবং এলাচ দিয়ে তৈরি হয়। তালিকায় এর উপস্থিতি দেখেই বোঝা যায় যে, এই মিষ্টি খাবারটি আবারও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইয়র্কশায়ার পুডিং (Yorkshire Pudding): ইয়র্কশায়ার পুডিং হল ডিম, ময়দা, দুধ/জল এবং লবণ দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ বেকড সাইড ডিশ। যা গরম গরম রোস্ট করা মাংসের গ্রেভি দিয়ে খাওয়া হয়। এই খাবারের বাইরে মুচমুচে এবং ভেতরটা নরম ও স্পঞ্জি হয়। এটি একটি বহুমুখী খাবার যা বিভিন্নভাবে পরিবেশন করা যায়। এই ব্রিটিশ ক্লাসিক রোস্ট এখন ভারতীয় বাড়ির রাঁধুনিদের আগ্রহী করে তুলেছিল।

গন্ড কাতিরা (Gond Katira): গন্ড কাতিরা হলো এক ধরনের স্ফটিক-জাতীয় ভেষজ যা অ্যাস্ট্রাগালাস গাছের রস থেকে তৈরি হয়। এটি গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে, হজম উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ত্বক ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। এটি সাধারণত জলে ভিজিয়ে রাখা হয় এবং যখন এটি জেলির মতো হয়ে যায় তখন বিভিন্ন পানীয় ও খাবারে ব্যবহার করা হয়। গন্ড কাতিরার বহুমুখীতা এবং স্বাস্থ্যগত সুবিধা এটিকে ঋতুকালীন প্রিয় করে তুলেছে।

কোলুকাত্তাই (Kolukattai): এই মিষ্টি সাধারণত বিনায়ক চতুর্থীসহ নানা উৎসবে বানানো হয়। এবার ট্রেন্ডিং তালিকার শীর্ষ ১০ এ এই মিষ্টির নাম উঠে এসেছে। যা থেকেই বোঝা যায় যে, মানুষের মনে আঞ্চলিক মিষ্টি নিয়ে আগ্রহ বাড়ছে এবং মানুষ নিজের এলাকার পুরোনো রন্ধন ঐতিহ্যকে নতুন করে ধরে রাখতে চাইছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+