বারাণসীতে মোদী , শ্যামবাজারে দিলীপ! বিজেপির সদস্য সংগ্রহ ঘিরে কোন ছবি উঠে আসছে
২০১৯ লোকসভা ভোটে দেশের বিভিন্ন অংশ থেকে বিপুল মোদী-সুনামির তোড়ে সরকার গঠন করেছে বিজেপি সরকার।
২০১৯ লোকসভা ভোটে দেশের বিভিন্ন অংশ থেকে বিপুল মোদী-সুনামির তোড়ে সরকার গঠন করেছে বিজেপি সরকার। ভোটের পর বাজেট পর্ব মিটতেই এবার সদস্য সংখ্যা সংগ্রহের দিকে এগিয়ে চলেছে বিজেপি। '২১-এ বাংলার বিধানসভা ভোট যে এই উদ্যোগের টার্গেটের তালিকায় অন্যতম , তা বলা বাহুল্য়!
|
বারাণসীতে মোদী
এদিন বিজেপি কর্মীদের সদস্য সংগ্রহের অনুষ্ঠানে বাজেটের ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, দেশকে ৫ ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছে দিতে এই বাজেট অত্যন্ত তাৎপর্যবাহী। তিনি বলেন, 'নতুন ভারত' গড়ে তুলতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন সদস্য সংগ্রহের অনুষ্ঠানে অংশ নেন মোদী।

কলকাতায় দিলীপের সমাবেশ
এদিন বারাণসীতে যখন নরেন্দ্র মোদী সংদস্য সংগ্রহের কাজে ব্যস্ত, তখন কলকাতায় বুকে বাংলার বিজেপি প্রধান দিলীপ ঘোষও নামেন ওই একই উদ্দেশ্যে। দিলীপ ঘোষ ছাড়াও এদিন হাজরায় শমীক বন্দ্যোপাধ্যায়, বেহালায় রাহুল সিনহা য়োগ দেন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী পানিহাটিতে যোগ দেন এই একই উদ্যোগ নিয়ে।

অমিত শাহ তেলাঙ্গানায়
এদিন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেন তেলাঙ্গানা থেকে। অন্যদিকে গুজরাতে এই উদ্যোগে সামিল হন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, মহারাষ্ট্রে যোগ দেন সেখানের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নববীশ।












Click it and Unblock the Notifications