Bengaluru Water Crisis:বেঙ্গালুরুতে পানীয় জলের সংকটে বিবাহে বাধা, সমস্যা সমাধানে আবেদন রাহুল গান্ধীকেই
বেঙ্গালুরু বর্তমানে ভারতের তথ্য প্রযুক্তির হাব। কিন্তু ভারতের উন্নত এই শহরে বর্তমানে পানীয় জলের অভাব প্রকট হয়েছে। এই অভাব শুধুমাত্র বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেনি বরং মানুষের বিবাহের ক্ষেত্রেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। অনেকের জন্য বিবাহের সম্ভাবনাকে বাধাগ্রস্ত হচ্ছে পানীরয় জলের সংকটের জন্য।।
নরেন্দ্র, একজন এক্স (আগের টুইটার) ব্যবহারকারী একটি পোস্ট করেছেন রাহুল গান্ধীকে। সেখানে এক্স ব্যবহারকারী লিখেছেন, বেঙ্গালুরুতে পানীয় জলের সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয়। আমার এক বন্ধু বেঙ্গালুরুতে আইটি সেক্টরে কাজ করেন। সে তাঁর বর্তমান অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমার বন্ধুটি বিবাহের জন্য পাত্রী খুঁজছেন কিন্তু জল সঙ্কটের কারণে মেয়েরা কেউই বেঙ্গালুরু কর্মরত আমার বন্ধুর সঙ্গে বিয়ে করতে প্রস্তুত নয়"

বাগিচা শহর হিসাবে পরিচিত বেঙ্গালুরুতে জলের সমস্যা প্রকট হয়েছে। এই জলসঙ্কট শুরু হতেই তার সুযোগ নিতে শুরু করেছে এক শ্রেণির ব্যবসায়ী৷ চলতি বছরের শুরুতেও যেখানে এক ট্যাঙ্কার জলের দাম পড়়ত ১০০০ টাকা, তাই এখন বেড়ে ১৪০০ থেকে ২০০০ টাকায় দাঁড়িয়েছে। পাণীয় জলের জন্য কালো বাজারি বাড়ছে।
যাঁদের এই জল কেনার ক্ষমতা আছে, তাঁরা কিনছেন৷ কিন্তু শহরের একটা বড় অংশের মানুষকে যথারীতি সরকারের পাঠানো ট্যাঙ্কারের উপরে ভরসা করতে হচ্ছে৷তবে সম্প্রতি জানা গেছে, বেঙ্গালুরু সিটি প্রশাসন অবৈধ জলের ট্যাঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
ইতিমধ্যেই শহরের আবাসন কর্তৃপক্ষগুলি নোটিস জারি করে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে, বিনা কারণে জল অপচয় বন্ধ করতে হবে। এছাড়াও, প্রতি দিন ২০ শতাংশ জলের খরচ কম করতে হবে। কেউ যদি এই 'নিয়ম' না মানেন, তা হলে তাঁকে ৫০০০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
তুমাকুরু, উত্তর কন্নড় জেলা সহ বিভিন্ন জায়গায় জলের জন্য হাহাকার। শহরের বহু নলকূপ শুকিয়ে গিয়েছে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দৈনিক জলের চাহিদা ২৬০ কোটি টাকা থেকে ২৮০ কোটি লিটার। এখন যা পরিস্থিতি তাতে অন্তত ১৫০ কোটি লিটার জলের ঘাটতি দেখা গিয়েছে।
পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় ভূ গর্ভস্থ জলাধারগুলি খালি হয়ে গিয়েছে। ফলে সংকটে পড়েছেন বেঙ্গালুরুবাসীরা।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications