'ফ্রি কাশ্মীর' পোস্টার হাতে তোলা মহিলার আইনি লড়াইয়ে সমর্থনে এগিয়ে এলেন কারা! মাইসুরুতে চাঞ্চল্য
নলিনী বালাকুমার , যিনি এই মুহূর্তে খবরের শিরোনাম কেড়ে চলেছেন। মাইসুরুর এই মহিলা নাগরিকত্ব আইন বিরোধী প্রচারে গিয়ে হাতে তুলে নিয়েছিলেন 'ফ্রি কাশ্মীর' পোস্টার। আর সেই পোস্টারের ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। ওঠে বিতর্ক , সমালোচনার ঝড়। আর এবার , সেই নলিনী লড়তে চলেছেন আইনি লড়াই। যে লড়াইই এখন খবরে।

গত সপ্তাহে মাইসুরু বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছিল যে , নলিনী বালাকুমারের তরফে কোনও আইনজীবীই লড়বেন না আইনি লড়াই। যে মহিলার হাতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার ছিল ,সেই বিতর্কিত নলিনীর পাশে এদিন এসে দাঁড়ালেন মাইসুরুর ১০০ জন আইনজীবী। আর বার অ্যাসোসিয়েশনের ঘোষণার পর আজকের এই নতুন ঘটনা রীতিমতো খবরের শিরোনাম কেড়ে নিয়েছে। এই ১০০ জন আইনজীবীর দাবি বালাকুমারকে জামিন পাইয়ে দিতে এঁরা বদ্ধপরিকর।
এদিকে, আইনি পথে যদি নলিনীর তরফে কোনও আইনজীবী না লড়েন তাহলে এই মামলা চলতেই থাকবে। আর নলিনীর সমর্থনে এসে এই সমর্থনকারী আইনজীবীরা দাবি করেছেন এই লড়াইয়ে তাঁরা নলিনীর পাশে। অন্যদিকে, মাইসুরু বার অ্যাসোসিয়েশনের তরফের আইনজীবীরা
বলেন, যদি অন্যায় করে থাকেন , তাহলে সেই ব্যক্তি অবশ্যই শাস্তি পাবেন। তবে , যদি কেউ কোনও ভুল না করে থাকেন, তাহলে তাঁর ন্যায় বিচার পাওয়া উচিত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications