লাগাতার চার মাস উৎপাদন কমলো পরিকাঠামো শিল্পে
লাগাতার চার মাস উৎপাদন কমলো পরিকাঠামো শিল্পে
দেশের আটটি প্রধান পরিকাঠামো শিল্পের মধ্যে পাঁচটিরই ২০১৯ সালে যথেষ্ট পরিমাণে উৎপাদন কমেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি পরিকাঠামো শিল্পের প্রবৃদ্ধির ক্ষেত্রে এই বিষয়ে তারা একটি নেতিবাচক রিপোর্টও প্রকাশ করেছে।

শিল্প সূচকে দেখা যাচ্ছে গত বছরের শেষার্ধে লাগাতার চারমাস উৎপাদন কমেছে পরিকাঠামো শিল্পে। পর পর চার মাস প্রায় ১.৫ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে এই শিল্পে। যদিও এই ক্ষেত্রে ২০২০ সালে নতুন বেশ কিছু শিল্প ভাবনার হাত ধরে এই শিল্প কিছুটা পুনরুজ্জীবিত হবে বলে মনে করছে দেশের বিশেষজ্ঞ মহল।
যদিও এই দুরবস্থার মুহূর্তেই ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছে ভারত সরকার। এর জন্য ইতিমধ্যেই দেশের পরিকাকাঠামো শিল্পে প্রায় ১০২ লক্ষ কোটি টাকার একাধিক নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ, রাস্তা, রেলপথ এবং নগর, ও আবাসন শিল্পের পরিকাঠামোগত মানোন্নয়নের ব্যবহৃত হতে চলেছে সর্বাধিক চাকা।












Click it and Unblock the Notifications