মোদীর উদ্যোগ, রাজ্যের ৪ লক্ষের ওপর পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ত্রিপুরার প্রায় চার লক্ষের ওপর গরিব পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে। গ্রামের মহিলাদের কাছে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ত্রিপুরার প্রায় চার লক্ষের ওপর গরিব পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে। গ্রামের মহিলাদের কাছে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে আইওসির তরফে।

রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিপুরার চারলক্ষের ওপর পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হবে।
ত্রিপুরার মানুষের কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার খবর পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫০ টি মোবাইল পাবলিসিটি ভ্যানের উদ্বোধনও করেছেন।












Click it and Unblock the Notifications