প্রয়াত মূলায়ম সিং যাদব, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার জীবনাবসান

প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাদবাদী পার্টির প্রতিষ্ঠাতা মূলায়ম সিং যাদব। ৮২ বছর বয়সে তাঁরা জীবনাবসান। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাদবাদী পার্টির প্রতিষ্ঠাতা মূলায়ম সিং যাদব। ৮২ বছর বয়সে তাঁরা জীবনাবসান। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। দেশের বিজেপি বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠলেও গত কয়েকবছর ধরে তিনি লাইমলাইট থেকে দূরে ছিলেন।

মৃত্যুর খবর দেন অখিলেশ

কিডনির অসুখের কারণে গত ২২ অগাস্ট থেকে মূলায়ম সিং যাদব হরিয়ানার মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। ১ অক্টোবর অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। গত পাঁচ দিন ধরে তাঁর অবস্থা সংকটজনক ছিল। এদিন সকালে তাঁর মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর ছেলে তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন নেতাজি আর নেই। এদিন ৮.১৫.তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে।

নিজের গ্রামে হবে শেষকৃত্য

এদিন সকালে মূলায়ম সিং যাদবের পরিবারের সকল সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন। অখিলেশ যাদব ছাড়া স্ত্রী ডিম্পল যাদব, অপর ছেলে প্রতীক যাদব, ভাই রামগোপাল যাদব, শিবপাল যাদব, ধর্মেন্দ্র যাদব, তেজপ্রতাপ যাদব-সহ অন্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, মেদান্ত হাসপাতাল থেকে মূলায়ম সিং যাদবের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর গ্রাম ইটাওয়ার সাইফাইতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

'নেতাজি' ছিলেন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী

'নেতাজি' ছিলেন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী

সমাজবাদী পার্টির নেতা ও সমর্থকদের কাছে নেতাজি হিসেবে পরিচিত ছিলেন মূলায়ম সিং যাদব। ১৯৩৯ সালের ২২ নভেম্বর উত্তর প্রদেশের ইটাওয়ার সাইফাই গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সুগার সিং যাদব ছিলেন কৃষক। মূলায়ম সিং যাদব উত্তর প্রদেশ বিধানসভার ৮ বারের বিধায়ক এবং ৭ বারের সাংসদ ছিলেন। লোকসভার সাংসদ হয়েছিলেন মইনপুরী থেকে। ১৯৮৯ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। উত্তর প্রদেশে তিনবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি ১৯৯৬ সালে তিনি দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন মূলায়ম সিং যাদব।

মূলায়ম সিং যাদব দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী মালতী দেবী ২০০৩ সালে মারা যান। অখিলেশ যাদবের মা মালতী দেবী। মূলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্ত। তাঁদের ছেলের নাম প্রতীক যাদব। সম্প্রতি মারা গিয়েছেন সাধনা গুপ্ত।

দেশের রাজনীতিতে মূলায়ম

দেশের রাজনীতিতে মূলায়ম

মূলত কুস্তিগীর হিসেবে পরিচিত ছিলেন। তবে ১৯৮০ দশকের শেষের দিকে এবং ১৯৯০-এর দশকের প্রথমে দিকে তিনি উত্তর প্রদেশের রাজনীতিতে শিরোনামে আসেন। রামমন্দির এবং মণ্ডল কমিশন নিয়ে আন্দোলন আন্দোলনের সময় তিনি জাতীয় রাজনীতিতে সামনের সারিতে চলে আসেন। দেশের অবিজেপি ও অকংগ্রেসি সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকাও নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+