জেল হেফাজতের মেয়াদ বাড়ল চিদাম্বরমের! মিলল বাড়ির খাবারের জন্য বিশেষ অনুমতি
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল। বিশেষ আদালত তাঁর জেল হেফাজতে থাকার মেয়ার বাড়িয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল। বিশেষ আদালত তাঁর জেল হেফাজতে থাকার মেয়ার বাড়িয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত। কিন্তু স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে তাঁকে বাড়ির খাবার দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আইএনএক্স মিডিয়া কেসে ২১ অগাস্ট গ্রেফতার করা হয়েছিল ৭৩ বছরের চিদান্বরমকে। সিবিআই-এর তরফে বাড়ির খাবার দেওয়ার ব্যাপারে কোনও বিরোধিতা করা হয়নি। তাঁকে বাড়ি খাবার খাওয়ার অনুমতি দেওয়ায়, দুবার তাঁকে খাবার দেওয়া যাবে।

চিদাম্বরমের আইনজীবীদের তরফে দিনে দুবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে। যাতে সিবিআই-এর আইনজীবী সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।
এর আগে সোমবার দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালত জানায় জেল থেকে মুক্তি পেলে প্রাক্তন মন্ত্রী সাক্ষীদের ওপর প্রভাব খাটাতে পারেন।
সিবিআই-এর প্রশ্ন পর্ব সমাপ্ত হওয়ার পর ৫ সেপ্টেম্বর থেকে চিদাম্বরম দিল্লির তিহার জেলে রয়েছেন।
২০০৭ সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম। সেই সময় তিনি আইএনএক্স মিডিয়ার জন্য বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। চিদাম্বরম বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ প্রমোশন বোর্ডে প্রভাব খাটিয়ে অনিয়ম করেছিলেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications