রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে হৃদরোগে আক্রান্ত ই আহমেদ , অবস্থা আশঙ্কাজনক

সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন লোকসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ই আহমেদ।

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন লোকসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ই আহমেদ। হঠাৎই অসুস্থ হয়ে তিনি ঢলে পড়েন।

এরপরই ৭৮ বছর বয়সী এই প্রবীণ সাংসদকে ভর্তি করা হয় নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। সূত্রের খবর বাজেটের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গেই ঢলে পড়েন ই আহমেদ।

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে অসুস্থ ই আহমেদ

শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মুসলিম লিগের এই নেতা। ই আহমেদকে সংসদেই প্রাথমিক চিকিৎসা করা হলেও তাঁর ব্যাথা প্রশমিত না হওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রামমোনহর লোহিয়া হাসপাতাল।

এদিকে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন সংসদে এরকম এক ঘটনা ঘটে যাওয়ায় বিচলিত অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই আহমেদের শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিয়েছেন। প্রসঙ্গত কেরলের মালাপ্পুরম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন ই আহমেদ। এর আগে তিনি ইউপিএ সরকারে আমলে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+