বাঙালি বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ দেশের প্রথম লোকপাল হলেন। শনিবার তিনি দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নেন।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ দেশের প্রথম লোকপাল হলেন। শনিবার তিনি দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের উপস্থিতিতে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

একজন বাঙালি দেশের প্রথম লোকপাল হলেন। তাঁর এই মনোনয়নে গোটা বাংলা গর্বিত। উল্লেখ্য, জাস্টিস ঘোষের নাম সিলেকশন কমিটির সভায় উঠে আসে। তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নাম ঘোষণা করেন দেশের প্রথম লোকপাল হিসেবে। এদিন শপথ গ্রহণের পর তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
Justice Pinaki Ghose takes oath as the first Lokpal of India pic.twitter.com/Mid1uDrcBG
— ANI (@ANI) March 23, 2019
বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। উল্লেখ্য, দেশের নানা দুর্নীতির বিরুদ্ধে সুবিচার পেতে পাঁচ বছর আগে লোকপাল আইন তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশ পাচ্ছে প্রথম লোকপাল। আর প্রথম লোকপাল কমিটির চেয়ারম্যান হলেন এক বাঙালি। সাংসদ-নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার করবেন তিনি।
Delhi: Justice Pinaki Chandra Ghose with PM Narendra Modi, President Ram Nath Kovind, Vice-President M Venkaiah Naidu and Chief Justice of India Ranjan Gogoi after taking oath as the first Lokpal of India pic.twitter.com/f5BeIaVmYq
— ANI (@ANI) March 23, 2019
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications