রাজ্যসভায় প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, রাজ্যসভায় মনোনীত করলেন রামনাথ কোবিন্দ
সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর পূর্ব ভারত থেকে গগৈই হলে প্রথম ব্যক্তি যিনি দেশের বিচার বিভাগের শীর্ষে বসেছিলেন।
সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর পূর্ব ভারত থেকে গগৈই হলে প্রথম ব্যক্তি যিনি দেশের বিচার বিভাগের শীর্ষে বসেছিলেন। গত নভেম্বরে তিনি পদ থেকে অবসর নেন।

এদিন এসম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়েছে সংবিধানে আর্টিক্যাল ৮০-১(এ) অনুযায়ী রাষ্ট্রপতি রঞ্জন গগৈকে মনোনীত করেছেন। প্রসঙ্গত এর আগে মনোনীত এক সদস্য কেটিএস তুলসীর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে।
৯ নভেম্বর তৎকালীন প্রধান বিটারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ স্পর্শকাতর অযোধ্যা নিয়ে তাদের রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে সবরীমালা এবং রাফালে।
সুপ্রিম কোর্টে কাজের সময়ে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগও উঠেছিল।












Click it and Unblock the Notifications