India China Relation: প্রজাতন্ত্র দিবসেই চিন সফরে ভারতের বিদেশ সচিব! ঘাম ছুটছে বাংলাদেশের, জানেন কেন?
India China Relation: চিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী (Foreign Secretary Vikram Misri) । গত কয়েকমাস আগেই বেজিং সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আর এরপরে সে দেশে পা রাখছেন বিদেশসচিব বিক্রম মিশ্রী। ইতিমধ্যে বিদেশমন্ত্রকের তরফে তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যা খবর, আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনেই চিন সফরে যাবেন বিক্রম মিশ্রী।
বর্তমান পরিস্থিতিতে সীমান্তের কয়েকটি অংশে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই অবস্থায় ভারতের বিদেশসচিবের চিন সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দু'দিনের জন্য সে দেশে পা রাখবেন বিক্রম মিশ্রী (India China Relation) । যেখানে একাধিক বৈঠক হওয়ার কথা আছে। আর এই বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক-সহ একাধিক দিক আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি বিতর্কিত সীমান্ত নিয়েও আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ২০২০ সালের গালওয়ান সংঘাতের পর থেকেই ভারত এবং চিনের মধ্যে কুটনৈতিক সম্পর্ক বড়সড় ধাক্কা খায়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চিনের বাহিনী ঘাঁটি গেড়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সীমান্ত ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীও মাসের পর মাস কার্যত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল।
যদিও যুদ্ধের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হয় ভারত। একাধিকবার সামরিক এবং কুটনৈতিক স্তরে দুই দেশের আলোচনা হয়। দীর্ঘ এই আলোচনা চলাকালীন চিনের প্রেসিডেন্ট জিংপিং'য়ের মুখ পর্যন্ত দর্শন করেননি প্রধানমন্ত্রী। সম্প্রতি দীর্ঘ আলোচনা শেষে বিতর্কিত এলাকা থেকে সরে গিয়েছে চিনের সেনাবাহিনী। দুই দেশ যৌথ টহলদারিতে রাজি হয়েছে।
অবস্থার উন্নতি হতেই চিন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সে দেশের বিদেশমন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধানের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন। পাশাপাশি সীমান্তে শাস্তি শৃঙ্খলা বজায় রাখতে যাতে ব্যবস্থা নেওয়া হয় তাই দু দেশের আলোচনায় উঠে আসে। শুধু দোভালের চিন সফরে যাওয়া নয়, সম্প্রতি এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চিনের প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলান।
আর এই পরিস্থিতিতে ভারতের বিদেশসচিব বিক্রমের চিন সফর। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এই সফরে কি হয় সেদিকেও সবার নজর রয়েছে। বিশেষ করে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তাল এবং সেখানে একটা প্রভাব পাকিস্তানের দেখা যাচ্ছে এই অবস্থায় ভারতের বিদেশ সচিবের চিন সফর আরও তাৎপর্যপূর্ণ বলেই মত।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications