বলপূর্বক হাত ধরা বা প্যান্টের চেন খোলা যৌন নির্যাতন নয়! বোম্বে হাইকোর্টের রায়ে শুরু জোরদার বিতর্ক
বলপূর্বক হাত ধরা বা প্যান্টের চেন খোলা যৌন নির্যাতন নয়! বোম্বে হাইকোর্টের রায়ে শুরু জোরদার বিতর্ক
কোনও নাবালিকাকে বলপূর্বক হাত ধরে টানাটানি বা প্যান্টের চেনা খোলা যৌন নির্যাতন নয়। সম্প্রতি এমনই রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট। যা নিয়ে গোটা দেশে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি একটি শিশু নিগ্রহ মামলার রায় দিতে গিয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা এই রায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।

জামাকাপড় না খুলে নাবালিকার স্তনে হাত দেওয়াও যৌন নির্যাতন নয়
এমনকী ১৯ জানুয়ারি অপর একটি রায়ে জামাকাপড় না খুলিয়ে যদি কোনও শিশুর স্তনে হাত দেওয়া হয়, তা হলে তাকে পকসো আইন অনুযায়ী যৌন নিগ্রহের মধ্যে ধরা হবে না বলেও রায় দেয় বোম্বে হাইকোর্ট। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এদিকে কিছু সময় আগেই এক ৫০ বছরের ব্যক্তি এক পাঁচ বছরের শিশু কন্যাকে জোর করে ধরে, তার সামনে প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন করেন বলে অভিযোগ।

তীব্র বিতর্ক দেশজুড়ে
এই ঘটনার পরেই দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয় শিশু কন্যার পরিবার। এমনকী ঘটনার পরিপেক্ষিতে সেশন কোর্ট ২৫ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি আইনের ব্যাখ্যা দিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪২ নম্বর ধারা মোতাবেক ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন অভিযুক্তকে। যা নিয়ে তীব্র বিতর্ক অব্যাহত গোটা দেশজুড়েই।

জামা-কাপড় খুলে ত্বকের সঙ্গে সংস্পর্শ না হলে তা যৌন নির্যাতন নয়
এদিকে ৩৯ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলার শুনানীতে বোম্বে হাইকোর্ট জানায়, "জামা-কাপড় খুলে ত্বকের সঙ্গে সংস্পর্শ না হলে তা যৌন হেনস্থা বলে অভিহিত করা যায় না। তাই আইন অনুযায়ী দোষী প্রমাণিত না হলে পকসো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির ৩ বছর সাজা দেওয়া যায় না। "

বোম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
তবে যে কোনও ধরণের যৌন নির্যাতনের মামলা ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারার আওতায় দায়ের করতে হবে বলেও জানায় বোম্বে হাইকোর্ট। নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে পোশাকের ওপর দিয়ে স্পর্শ করা হলে, তা যৌন নির্যাতন নয়। বোম্বে হাইকোর্টের এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টকে। ক্ষোভ প্রকাশ করে আজ সুপ্রিম কোর্টে এই বিষয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল। তারপরেই এই রায়ে স্থগিতাদেশও দিয়েছে শীর্ষ আদালত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications