চার দশকে প্রথমবার ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচন ভারতে, আসছে আরও বড় দুর্দিন! আশঙ্কা বিশেষজ্ঞদের
চার দশকে প্রথমবার ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচন ভারতে, আসছে আরও বড় দুর্দিন! আশঙ্কা বিশেষজ্ঞদের
করোনা ধাক্কায় কুপোকাত ভারতীয় অর্থনীতি। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট বলছে করোনা মহামারীতে আর্থিক মন্দার জেরে চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছে। যদিও এই ক্ষেত্রে অর্থনীতিবিদের নতুন আশঙ্কার কথা শোনাচ্ছে।

বেকারত্বের হার রয়েছে ৮ শতাংশের উপরে
ওয়াকিবহাল মহলের ধারণা ভারতের জিডিপি পরিসংখ্যান বেশিরভাগই সংগঠিত ক্ষেত্রের উপর নির্ভরশীল। এদিকে দেশীয় অর্থনীতি মানচিত্রের উত্থান-পতনের অর্ধেকই অসংগঠিত ক্ষেত্রের আয়-ব্যায়ের উপর নির্ভরশীল। এদিকে প্রায় একটানা একটানা লকডাউনের জেরে সংগঠিত ক্ষেত্রের পাশাপাশি ব্যাপক মন্দা দেখা গেছে অসংগঠিত ক্ষেত্রেও। পাশাপাশি ৩০ অগাস্ট শেষ হওয়া সপ্তাহেও বেকারত্বের হার রয়েছে ৮ শতাংশের উপরেই।

উদ্বেগ বাড়াচ্ছে অসংগঠিত ক্ষেত্র
এদিকে কেন্দ্রের তরফে প্রকাশিত এপ্রিল,মে ও জুনের জিডিপি প্রবৃদ্ধির হার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে করোনা লকডাউনের জেরে প্রবল ধাক্কা খেয়েছে দেশীয় উৎপাদন শিল্প। দেশজ উৎপাদন লাগামহীন ভাবে হ্রাস পেয়েছে। থমকেছে আর্থিক বৃদ্ধির হার। যার অনেকটাই আবার দেশের অসংগঠিত ক্ষেত্রের উপর নির্ভরশীল। যার পরোক্ষ প্রভাবের হিসেব নিকেশ এখনও অনেকটাই অজানা। এই তালিকায় রয়েছে দেশের কৃষক, মজুর, মাঝারি সংস্থা, ছোট দোকানদারেরা।

কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক মন্দা ?
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই মূলত সর্বোচ্চ আর্থিক সঙ্কোচন ঘটেছে বলে কেন্দ্রীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে। সরকারি তথ্যানুসারে, বাণিজ্য, হোটেল এবং পরিবহন ক্ষেত্রে প্রায় ৪৭ শতাংশ আর্থিক সঙ্কোচন দেখা যাচ্ছে। একইসাথে নির্মাণ ক্ষেত্রেও আর্থিক প্রবৃদ্ধি অর্ধেক হয়ে গেছে। পাশাপাশি উত্পাদন ক্ষেত্রেও বেলাগাম আর্থিক সঙ্কোচন লক্ষ্য করা যায়। অন্য়দিকে জুলাইয়ে পরিকাঠামো শিল্পে উৎপাদন কমেছে ৯.৬ শতাংশ। ইস্পাত, সিমেন্ট উৎপাদন কমেছে। সঙ্কটকালীন অবস্থাতেও তুলনামূলক ভাবে ভালো জায়গায় রয়েছে কৃষিক্ষেত্র।

লগ্নি কমেছে প্রায় ৪৭ শতাংশ
সোমবার ‘স্ট্যাটিস্টিক্স এণ্ড প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন' মন্ত্রক কর্তৃক এই রিপোর্ট প্রকাশ করা হয়। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা, শুধু এপ্রিল থেকে জুন নয়, পরবর্তীকালেও অব্যাহত থাকবে এই তীব্র অর্থনীতির সঙ্কোচন। পরিসংখ্যান বলছে, এই তিন মাসে নতুন লগ্নি প্রায় ৪৭% কমেছে। যা ৪০ বছরের ইতিহাসে এই প্রথম।












Click it and Unblock the Notifications