Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা মহামারিতে বন্ধ দেশের ৪০ শতাংশ রেস্তোরাঁ, অধিকাংশ খোলা কলকাতায়, রিপোর্ট জোমাট্যোর

করোনা মহামারিতে বন্ধ দেশের ৪০ শতাংশ রেস্তোরাঁ, অধিকাংশ খোলা কলকাতায়, রিপোর্ট জোমাট্যোর

করোনা ভাইরাস আবহে দেশে লকডাউন জারি হওয়ার কারণে সব রেস্তোরাঁই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আনলক পর্যায়ে আসার পরও রেস্তোরাঁগুলি পুনরায় আর খোলার সাহস সেভাবে পাচ্ছে না। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো এক সমীক্ষায় দেখেছে যে ভারতের কমপক্ষে ৪০ শতাংশ ডাইন–আউট রেস্তোরাঁ এখনও খোলেনি এবং সেগুলি মহামারি শেষে খুলবে বলে জানা গিয়েছে।

১৭ শতাংশ রেস্তোরাঁ খোলা

১৭ শতাংশ রেস্তোরাঁ খোলা

জোম্যাটো তাদের রিপোর্টে জানিয়েছে যে দেশজুড়ে প্রায় ১০ শতাংশ ডাইন-আউট রেস্তোরাঁ এখনও বন্ধ রয়েছে, যদিও ৩০ শতাংশ একেবারেই না খোলার ঝুঁকিতে রয়েছে, এমনকি যদি পরবর্তী পর্যায়ে মহামারি পরিস্থিতি উন্নত রিপোর্ট অনুযায়ী দেশের মাত্র ১৭ শতাংশ রেস্তোরাঁ খোলা রয়েছে এবং বাকি ৮৩ শতাংশের মধ্যে ১০ শতাংশ বন্ধ এবং ৩০ শতাংশের ব্যবসা একেবারে ঝুঁকির মুখে। রিপোর্টে বলা হয়েছে, ‘‌৮৩ শতাংশ রেস্তোরাঁ যেখানে ব্যবসার জন্য খোলা হয়নি, তার মধ্যে ১০ শতাংশ রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত ৩০ শতাংশ রেস্তোরাঁ এখনই খোলার চিন্তাভাবনা করছে না। বাকি ৪৩ শতাংশ, যেটা এখন হয়ত বন্ধ থাকলেও, পরে পরিস্থিতির উন্নতি হলে তা খোলা হবে।'‌

 রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত

রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত

এটা উল্লেখযোগ্য যে ডাইন-আউট রেস্তোরাঁ সহ আতিথেয়তা ক্ষেত্র এই মহামারি ও পরবর্তী লকডাউনের জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৫ মে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে জোম্যাটোতে প্রায় ২০ কোটি অর্ডার এসেছিল এবং যার মধ্যে এই ফুড অ্যাপ ৭ কোটির অর্ডার পূর্ণ করতে পেরেছে।

অধিকাংশ রেস্তোরাঁ ডেলিভারি করছে

অধিকাংশ রেস্তোরাঁ ডেলিভারি করছে

রিপোর্টে এটা জোর দিয়ে বলা হয়েছে যে করোনা ভাইরাস মহামারির জেরে খাওয়ার জায়গাগুলি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। নিজেদের ব্যবসা জীবিত রাখার জন্য অধিকাংশ রেস্তোরাঁ ডেলিভারি বিকল্পকে বেছে নিয়েছে। জোমাট্যো জানিয়েছে যে দেশের ৭০ শতাংশ রেস্তোরাঁ ডেলিভারি দিচ্ছে। এর মধ্যে প্রায় পাঁচ শতাংশ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে ডেলিভারি গ্রহণ করতে শুরু করে। একদিকে যখন অনলাইন ডেলিভারি অ্যাপগুলি আত্মবিশ্বাসের সঙ্গে আশা করছে যে আগামী দু-তিনমাসের মধ্যে তাদের ডেলিভারি অনেকটাই বাড়বে, অন্যদিকে রেস্তোরাঁগুলি শুধুমাত্র ডাইনিং অভিজ্ঞতার ওপরই দৃষ্টি নিবন্ধ করে রয়েছে যা মহামারি শেষ হওয়ার পরও স্থিতিশীল অবস্থায় আসবে কিনা তার নিশ্চয়তা নেই।

 কলকাতায় ২৯ শতাংশ রেস্তোরাঁ খোলা

কলকাতায় ২৯ শতাংশ রেস্তোরাঁ খোলা

শহরে যেখানে কোভিড নিষেধাজ্ঞা অনেকাংশেই শিথিল হয়ে গিয়েছে, সেখানে কেবলমাত্র ১৭ শতাংশ রেস্তোরাঁই খুলেছে। কোভিড-১৯-এর পরবর্তী পর্যায়ে রেস্তোরাঁগুলিতে কতজন আসবে তা নিয়েও সন্দিহান রয়েছে রেস্তোরাঁ মালিকদের। রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় ২৯ শতাংশ রেস্তোরাঁ খোলা আছে এবং চেন্নাইতে মাত্র ৯ শতাংশ। বাকি রাজ্যগুলি ১২ থেকে ২০ শতাংশের মধ্যে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+