কোভিড পরিস্থিতিতে নির্মলা সীতারমনের ঘোষিত নয়া আর্থিক প্যাকেজে অনুমোদন মন্ত্রিসভার
কয়েকদিন আগেই দেশের কোভিড পরিস্থিতিতে ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২ দিন আগেই ঘোষিত এই প্যাকেজের ভূয়সী প্রশংসা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও। এদিন সেই প্যাকেজকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

অতিমারীতে আহত ভারতীয় অর্থনীতিকে বিভিন্ন দিক থেকে চাঙ্গা করতে একাধিক বন্দোবস্ত নেওয়ার জন্য আগেই পদক্ষেপের কথা জানিয়েছে অর্থমন্ত্রক। যে পদক্ষেপর হাত ধরে কর্মসংস্থান যেমন তৈরি হতে পারে, তেমনই ছোট ও মাঝারি মানের ব্যবসায়ে এই পদক্ষেপ বেশ কার্যকরী হবে বলে জানানো হয়। তা ছাড়াও, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এই প্যাকেজ জোর দিয়েছে। শুধু তাই নয়, বিশেষ করে শিশু স্বাস্থ্য উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পর্যটন ক্ষেত্রে ঋণের সুবিধা থেকে কৃষি ক্ষেত্রে সুবিধার বিষয়টি নিয়ে জোর দেওয়া হয় প্যাকেজে। সেই প্যাকেজকেই এদিন ছাড় দিল মন্ত্রিসভা।
নির্মলা সীতারমনের ঘোষিত প্যাকেজগুলি ছাড়াও ৩.০৩ লাখ কোটি টাকার পাওয়ার জিসকম স্কিমের প্যাকেজ ও এক্সপোর্ট ইনশিওরেন্স কভারের স্কিমেও ছাড় দেওয়া হয়। এছাড়াও ভারত নেট প্রজেক্টকে আজ সবুজ সংকেত দিয়ে দেয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, দেশের ৩.৬১ লাখ গ্রামে নেট সংযোগের বন্দোবস্ত হবে। ১৬ টি রাজ্যের ক্ষেত্রে এই প্রজোক্টের হাত ধরে নেট যোগাযোগ আরও পোক্ত হবে বলে জানা যাচ্ছে। মূলত এই প্রজেক্ট পাবলিক প্রািভেট পার্টনারশিপে চলছে। প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে ১৯,০৪১ কোটি টাকা।
তবে এদিন যে প্রজেক্টগুলি মন্ত্রিসভার অনুমোদন পেল তার মধ্যে অন্যতম বিদ্যুৎ বিষয়ক ৩.০৩ লাখ কোটি টাকার প্রজেক্টটি। এতে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় যেমন অগ্রগতি আসবে, তেমনই বহু প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ উন্নতমানের হতে চলেছে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরকে সিং। এদিকে, ২০২০ সালের ১৫ অগাস্ট নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ১৬ টি রাজ্যে ভারত নেট প্রজেক্টের। সেদিনই তিনি জানান ১ হাজার দিনের মধ্যে দেশেক ৬ লাখ গ্রামে ব্রডব্যান্ড আসবে।












Click it and Unblock the Notifications