ভয়াবহ হয়ে উঠছে উত্তপূর্বের বন্যা পরিস্থিতি,মৃত ৯ জন, জলবন্দি হাজারের বেশি মানুষ

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে উত্তপূর্বের বন্যা পরিস্থিতি। বন্যা বিপর্যস্ত উত্তরপূর্বে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৯জন। ঘরছাড়া হাজারেরও বেশি মানুষ।

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে উত্তপূর্বের বন্যা পরিস্থিতি। বন্যা বিপর্যস্ত উত্তরপূর্বে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৯জন। ঘরছাড়া হাজারেরও বেশি মানুষ। অসম, মণিপুর, ত্রিপুরার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সেখানে সেনা র সাহায্য চাওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনার সাহয্য চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ভয়াবহ হয়ে উঠছে উত্তপূর্বের বন্যা পরিস্থিতি,মৃত ৯ জন, জলবন্দি হাজারের বেশি মানুষ

বন্যার কবলে মণিপুরে জলপ্লাবনে ভেসে গিয়েছে এক ৭ বছরের শিশু। ইম্ফলে চাজিং এ মারা গিয়েছেন একই পরিবারের ৪ জন। মৃত্যু মিছিল এখানেই থেমে থাকেনি। অসমের দিমা হাসাও জেলাতে মারা গিয়েছেন একজন,গোলাঘাটে বন্যার কারণে জলবন্দি রয়েছেন হাজারেরও বেশি মানুষ । বন্যায় ক্ষতিগ্রস্ত সেখানের ৭টি জেলা। এপর্যন্ত অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৭০ টি গ্রাম। হাজৈ,গোলাঘাট , হালিকান্ডির মতো জয়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে ধানশিরি নদী। কুশারিয়া নদীর জলপ্লাবনে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে করিমগঞ্জের। পরিস্থিতি সামাল দিতে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার দুর্যোগ মোকাবিলা দল।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ক্রমাগত অঝোর বর্ষণের জেরে ভূমিধস দেখা গিয়েছে লামডিং বদরপুরে। বাতিল হয়েছে ৪টি ট্রেন। উত্তরপূর্বের বন্যা পরিস্থিতির দিকে নডর রাখছে কেন্দ্র। পরিস্থিতিত সম্পর্কে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+