ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস মৌসম ভবনের, জারি করা হল Red Warning
ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মঙ্গলবার লাহোল-স্পিটিতে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। আর সেখান থেকে হড়পা বান নেমে আসে। এই ঘটনাতে সেখানে
ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মঙ্গলবার লাহোল-স্পিটিতে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। আর সেখান থেকে হড়পা বান নেমে আসে। এই ঘটনাতে সেখানে এক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, এই ঘটনাতে আরও নয়জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন। এই ঘটনার পর সেখানে নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে মৌসম ভবন জানাচ্ছে, এই অবস্থায় ফের প্রবল বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
আর সেই কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার থেকেই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো সে রাজ্যের একাধিক এলাকাতে প্রবল ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়াবিদ সুরেন্দার পাল জানিয়েছেন, কিন্নর, লাহোল-স্পিটি, ছাম্পা সহ একাধিক এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। নিচু এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
অন্যদিকে, লাহোল-স্পিটিতে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনাতে বিপর্যস্ত গোটা এলাকা। যদিও উদ্ধার কাজ চলছে। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে প্রবল বৃষ্টি এবং প্রল জলের তোড় থাকাতে উদ্ধারকাজ করা যায়নি। তবে আজ বুধবার সকাল থেকে উদ্ধারকাজ ফের নতুন করে শুরু হয়েছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, লাহোল এবং স্পিটিতে লাগাতার বৃষ্টিতে একাধিক জায়গাতে ধস নেমেছে। ফলে একাধিক রাস্তা আটকে রয়েছে। ধস নামার ফলে একাধিক রাস্তাতে ৬০টিরও বেশি গাড়ি আটকে রয়েছে।
অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে ভাঙা নদীতে। ফলে যুদ্ধকালীন তৎপরতায় লাহোল-স্পিটির দরচা গ্রাম খালি করা হচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন করে জল বাড়ার কারণে একাধিক দোকান ভেঙে গিয়েছে। সেগুলি একেবারে নদী তীরবর্তী এলাকাতে ছিল। অন্যদিকে। লাল সতর্কতা জারি হওয়ার পর থেকে প্রশাসনের তরফেও সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
অন্যদিকে জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়। প্রায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৪০ জনেরও বেশি। বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৮টি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রত্যন্ত গ্রামে হওয়ায় এখনও উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে পারেনি। সেখানে যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। গতকাল থেকেই প্রবল বর্ষণ চলছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications