বন্দুকের নিশানায় রেখে গণধর্ষণ পাঁচ মহিলাকে, উত্তপ্ত বিহার

বন্দুকের নিশানায় রেখে গণধর্ষণ পাঁচ মহিলাকে, উত্তপ্ত বিহার
পাটনা, ১০ অক্টোবর : পাঁচ মহিলাকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় বিহার । বিহারের ভোজপুর জেলায় পাঁচ মহিলাকে বন্দুকের নিশানায় রেখে ৩ ব্যক্তি গণধর্যণ করেছে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য পাটনা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই ভোজপুর। ভোজপুরের কুরমুরি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশসূত্রে জানানো হয়েছে এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পীড়িতা পাঁচ মহিলাই পেশায় কাগজ কুড়ানি। প্রত্যেকেরই বাড়ি ডুমারিয়ায়। বুধবার সন্ধ্যাবেলায় কুরমুরি গ্রামে সংগ্রহ কা কাগজ বিক্রি করতে গিয়েছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পীড়িতারা জানিয়েছেন সেদিন কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তারা ঠিক করেছিলেন রাতটা কুরমুরি গ্রামে কাটিয়ে ভোরবেলা নিজেদের গ্রামে ফিরে যাবেন। সেই সুযোগেই তিন ব্যক্তি পিস্তলের নিশানায় রেখে তাঁদের ধর্ষণ করে। এবং হুমকি দেয়, কাউকে এবিষয় কিছু জানালে তার ফল ভাল হবে না।

পীড়িতাদের মধ্যে একজন জানিয়েছেন, পিস্তলের ভয় দেখিয়ে ওই পাঁচ মহিলাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। মদ গেলানোর জন্য তাদের উপর বলপ্রয়োগ করা হয়। তিন ব্যক্তি পর্যায়ক্রমে পাঁচ জনের ধর্ষণ করে। আরও ৫-৬ জন ব্যক্তি ছিল। যারা গোটা বিষয়টি চাক্ষুস করছিল।

এই ঘটনা নিয়ে তোলপাড় বিহার। শুক্রবার সকালে ফতেপুর-শিকরহাট্টার রাস্তা ঘিরে বিক্ষোভ দেখান শয়ে শয়ে মানুষ। তাদের দাবি, অবিলম্বে সমস্ত অভিযুক্দের গ্রেফতার করতে হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+