সংবিধানের ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা! সুপ্রিম কোর্টে শুনানির শুরু মঙ্গলবার

সংবিধানের ৩৭০ ধারার বিলোপের বিরোধিতা করে বেশ কিছু আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার থেকে সেই আবেদনের শুনানি শুরু হবে।

সংবিধানের ৩৭০ ধারার বিলোপের বিরোধিতা করে বেশ কিছু আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার থেকে সেই আবেদনের শুনানি শুরু হবে। এই শুনানি গ্রহণ করতে বিচারপতি এনভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চে উপত্যকায় বলবত হওয়া নিষেধাজ্ঞা এবং মৌলিক সুবিধাগুলিতে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে সেগুলিরও শুনানি করবে।

 সংবিধানের ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা! সুপ্রিম কোর্টে শুনানির শুরু মঙ্গলবার

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চের তরফে জানানো হয়েছে, তাদের হাতে শুনানির কোনও সময় নেই। কেননা তাঁরা অপর একটি সাংবিধানিক বেঞ্চের শুনানিতে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত প্রধান বিচারপতির নেতৃত্ব অপর একটি সাংবিধানিক বেঞ্চ রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের শুনানি চালাচ্ছে। এই শুনানি চলবে এমাসের ১৮ অক্টোবর পর্যন্ত।

৩৭০ ধারা বাতিল নিয়ে গঠিত নতুন সাংবিধানিক বেঞ্চ ১ অক্টোবর থেকে শুনানি গ্রহণ শুরু করবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, সেখানে সংবাদ মাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করার অভিযোগ উঠেছে, তারও শুনানি হবে নতুন বেঞ্চে।

কেন্দ্র ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কথা ঘোষণা করে। পাশাপাশি রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+