পাকিস্তান থেকে আসা সন্দেহজনক নৌকা, বিস্ফোরণে ধ্বংস মাঝসমুদ্রেই
আহমেদাবাদ, ২ জানুয়ারি : প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল জেলেদের নৌকা। কিন্তু সন্দেহ করা হচ্ছিল নৌকাটি পাকিস্তানের। উপকূলরক্ষী বাহিনী তাড়া করতে শুরু করলেই নিজেদের নৌকাটিই বিস্ফোরণে উড়িয়ে দেয়।
নৌকাটি সন্দেহজনকভাবে ভারতীয় সীমানায় ঢুকলে সন্দেহ হয় উপকূলরক্ষীবাহিনীর। তারা নৌকাটিকে তাড়া করতে শুরু করে। কিন্তু নৌকাটি থামানো তো দূরের কথা উপকূলরক্ষী বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে নৌকার গতি বাড়িয়ে দেওয়া হয়। পোরবন্দর থেকে প্রায় সাড়ে তিনশো নটিক্যাল মাইল দূরে প্রায় একঘন্টা ধরে উপকূলরক্ষী বাহিনী ওই নৌকাটির পিছু করে। এর পর যদিও বাঁচার উপায় না দেখে ওই নৌকাটিকে নিজেরাই বিস্ফোরণে ধ্বংস করে দেয়।

অনুমান করা হচ্ছে পাকিস্তানের করাচি থেকে ওই নৌকাটি আসছিল। এবং তাতে ৪-৫ জন লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। হয়তো উপকুলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পাঠানো হয়েছিল এই জঙ্গিদের। কিংবা অস্ত্রসস্ত্র সমতে বড় কোনও হামলার উদ্দেশ্যেই ভারতে ওই নৌকায় করে জঙ্গিরা ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু উপকূলরক্ষীরা ওই নৌকাটিকে ঘিরে ফেলতে গেলে যাতে কোনও তথ্য ফাঁস না হয় তাই নৌকাটিতে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতীয় হয় জঙ্গিরা।
২৬/১১ মুম্বই হামলার সময়ও ঠিক একইভাবে জলপথে পাকিস্তান থেকে একটি নৌকায় করে ১০ জন জঙ্গি ছিল। মুম্বইতে পা রাখার পর ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে মুম্বইয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications