যোগীকে নিয়ে কুকথা, রাজ রোষে উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল, থানায় দায়ের FIR
যোগীকে নিয়ে কুকথা, রাজ রোষে উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল, থানায় দায়ের FIR
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটুকথা বলে যাকে বলে রাজরোষে পড়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি। তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা আকাশ কুমার সাক্সেনা। সমাজবাদী পার্টি নেতা আজম খানের বাড়িতে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করেন আজিজ কুরেশি। যোগী আদিত্যনাথকে রক্ত খেকো রাক্ষস বলে আক্রমণ করেন তিনি।

যোগীকে নিশানা প্রাক্তন রাজ্যপালের
সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট তার আগে রাজনৈতিক পারদ। মোটের উপর সব রাজনৈতিক দলই নিজেদের ঘর গুছিয়ে নিতে মরিয়া। বিশেষ করে সমাজবাদী পার্টি যে এবারের বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামবে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল সফায় দফায় বৈঠক করে নিজেদের মধ্যে সমীকরণ ঝালিয়ে নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে যোগীর পয়েন্ট যে কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বিেজপিও খুব একটা নিশ্চিন্তে নেই। করোনা টিকাকরণে তাই উত্তর প্রদেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যোগীকে নিয়ে বিতর্কিত মন্তব্য
যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল। তাতে আবার রাজনৈতিক উত্তাপ নতুন করে বেড়েছে। প্রাক্তন রাজ্যপাল যোগীকে রক্ত চোষা রাক্ষস বলে আক্রমণ শানিয়েছে। সমাজবাদী পার্টি নেতা আজম খানের বাড়িতে বৈঠকের পরেই যোগীকে এই তীব্র ভাষায় আক্রমণ করেন প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি। প্রাক্তন রাজ্যপালের এই মন্তব্যে নতুন করে জল্পনা বাড়িয়েছে। যোগীকে এই কটু ভাষায় আক্রমণ মেনে নিতে পারছেন না বিজেপি নেতারা। তারা তীব্র সমালোচনা করেছেন এই মন্তব্যের।

প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর
এই মন্তব্যের পরেই প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশির বিরুদ্ধে রামপুরের সিভিল লাইন থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা আকাশ কুমার সাক্সেনা। তিনি অভিযোগ করেছেন প্রাক্তন রাজ্যপাল যেভাষায় যোগীকে আক্রমণ করেছেন তাতে সাম্প্রদায়িক উস্কানি রয়েেছ। সমাজের দুই সম্প্রদায়ের মধ্যে আশান্তি তৈরি হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। কুরেশির বিরুদ্ধে ১৫৩ এ( দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতাতে প্ররোচনা দেওয়া),১৫৩বি(দেশের সংহতিকে বিপন্ন করার চেষ্টা), ১২৪এ( উস্কানি) এবং ৫০৫(১)(বি)(জনগণের মধ্যে ভিতি তৈরি করা) এই ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। ৮১ বছরের বৃদ্ধ আজিজ কুরেশি ২০১৪-২০১৫ সাল পর্যন্ত মিজোরামের রাজ্যপাল পদে ছিলেন

তৎপর সমাজবাদী পার্টি
উত্তর প্রদেশের নির্বাচন এগিয়ে আসতেই তৎপর হয়ে উঠেছে সমাজবাদী পার্টি। বিজেপিও ঘর গোছাচ্ছে। এবার উত্তর প্রদেশের যোগীর জয়ের পথ অতটা মসৃণ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও উত্তরপ্রদেশের এই ভোটে বিজেপির অ্যাসিড টেস্ট বলে মনে করা হচ্ছে। কারণ তারপরেই ২০২৪ সালে লোকসভা ভোট। তৃতীয়বার পরীক্ষার মুখে দাঁড়াতে হবে মোদী সরকারকে। তাই সবরকম কৌশল নিতে প্রস্তুত থাকবে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications