করোনা মোকাবিলায় আইসিএমআর বর্তমানে কী কী পদক্ষেপ নিচ্ছে জানেন কী
করোনা মোকাবিলায় আইসিএমআর বর্তমানে কী কী পদক্ষেপ নিচ্ছে জানেন কী
সংক্রমণ শুরুর পর থেকেই দেশে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সর্বাধিক অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআরকে। করোনা প্রাদুর্ভাব স্টেজ থ্রি-তে পা দেওয়ার পর আরও কোমর বেঁধে নামতে দেখা গেল তাদের।

শুক্রবার আইসিএমআর জানায় কোবিড-১৯-র মোকাবিলায় বর্তমানে তারা কয়েকটি শাখায় বিভিক্ত হয়ে গিয়ে কাজ করছে। এদিন বিকেল ৪টেয় করোনাভাইরাস সম্পর্কিত একটি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন আইসিএমআর-এর এপিডেমিওলজি এবং সংক্রামক রোগের প্রধান রমন আর গঙ্গাভেদকার।
পুণের ন্যাশনাল ইনসিস্টিটি অফ ভাইরোলজি বর্তমানে দেশীয় ডায়াগনস্টিক গুলিতে এই করোনা রুখতে জোরদার গবেষণা ও পরীক্ষা নীরিক্ষা চলছে বলেও জানান রমন আর গঙ্গাভেদকার। এদিকে দীর্ঘদিন থেকেই ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার জন্য ডায়াগনস্টিক কিট সরবরাহে ভারত বিশ্বে সর্বদা অগ্রনী ভূমিকা নিয়ে এসেছে। বর্তমানে করোনা ভাইরাসের জন্য দ্রুত এই কিট তৈরির প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications