জিএসটি ফাইলিং প্রক্রিয়ার সরলীকরণের ক্ষেত্রে পরমার্শ চেয়ে টুইট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
জিএসটি ফাইলিংয়ের প্রক্রিয়ার সরলীকরণের ক্ষেত্রে পরমার্শ চাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সীতারমন আজ এক টুইটবার্তায় লেখেন, 'আজ ৭ ডিসেম্বর। প্রতিটি সিএসটি অফিস আজ তৈরি থাকবে আমনাদের পরামর্শের জন্য। আমি জিএসটি ফাইলিংয়ের ক্ষেত্রে পরামর্শ দিতে যারা ইচ্ছুক সেই সকল মানুষদের আমি আহ্বান জানাচ্ছি। আপনার নিকটবর্তী অফিসে গিয়ে আমনি আপনার পরামর্শ দিয়ে আসতে পারেন।'

এদিকে শুক্রবারই পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাঠামোর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর ফলে আগামীতে সর্বনিম্ন জিএসটি ধাপ ৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফে এদিন জিএসটি কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। ওই বৈঠকেই প্রতি মাসে বাড়তি ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের উদ্দেশ্যে বর্তমান সর্বনিম্ন জিএসটি কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার উপর জোর দেওয়া হয়।
A gentle reminder: Today, 7 December, all #GST offices will be ready to receive suggestions on simplifying/easing the filing process. Invite those interested in providing suggestions to kindly approach the nearest office. @gstindia @askGST_GoI @GST_Council @FinMinIndia
— Nirmala Sitharaman (@nsitharaman) December 7, 2019
এর আগে ৫ শতাংশ করের আওতায় ছিল পোশাক, জুতো এবং খাদ্যদ্রব্যের মতো একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য। সূত্রের খবর, কয়েক মাস থেকেই জিএসটি কাউন্সিল অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য একাধিক দৈনন্দিন ব্যবহার্য জিনিসের জিএসটি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বর্তমানে কেন্দ্রের মাসিক জিএসটি শুল্ক আদায়ের পরিমাণ ১.১৮ লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications