কাশ্মীরে ফের ফিদায়েঁ হামলার নারকীয় ছক! জঙ্গিদের টার্গেটে এবার কোন ব্যক্তিত্বরা
ফের একবার উপত্যকা অশান্ত করতে ফিদায়েঁ হামলার ছয়ক কষছে জঙ্গিরা। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের নয়া নিশানা ঘিরে এবার এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। বালাকোট হামলার ১ বছরের মাথায় এই হামলার ছকের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য।

নিশানায় প্রশাসনের কারা?
প্রাথমিকভাবে গোয়েন্দা রিপোর্ট বলছে, পুলওয়ামার ধাঁচেই জঙ্গিদের নিশানায় ভারতীয় সেনা জওয়ানরা ছিলেন। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, একের পর এক ফিদায়েঁ হামলা এবার কাশ্মীর পুলিশের ওপরেও করার ছকে রয়েছে জঙ্গিরা।

কোন কোন ব্যক্তিত্বরা রয়েছে নিশানায়?
জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের নিশানায় রয়েছেন ভারতীয় একাধিক রাজনীতিবিদ। শুধুমাত্র রাজনীতিবিদরাই নন , সাংবাদিক, প্রতিরক্ষাকর্মীরাও রয়েছেন জঙ্গিদের বন্দুকের নিশানায়। মনে করা হচ্ছে, বিশাল জনতাকে টার্গেটে না রেখে বেছে বেছে ব্যক্তিত্ব অনুযায়ী হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই দাবি সূত্রের।

পাকিস্তানে জেগে উঠছে জঙ্গি শিবির
পাকিস্তানের বুকে একাধিক জঙ্গি শিবির বালাকোট স্ট্রাইকের পর ফের একবার গড়ে উঠছে। এমনই তথ্য দিয়েছে গোয়েন্দা সূত্র। বালাকোটে আলাদা আলাদা করে ২৭ টি জঙ্গি শিবির মাথাচাড়া দিতে শুরু করেছে বলে খবর। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বারবার জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টাও বাড়ছে। যা উদ্বেগে রেখেছে প্রশাসনকে।

কাশ্মীরে জঙ্গিদের সংখ্যায় কমতি
জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সংখ্যা অনেকটাই কমের দিকে। এমন দাবি জম্মু পুলিশের। জম্মু পুলিশ সূত্রে খবর দবিন্দরের গ্রেফতারির পর জঙ্গি তৎপরতা নিয়ে উপত্যকার একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ। এই কয়েকদিনে কাশ্মীরে ২৫ এরও বেশি জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে। যার পর থেকে সন্ত্রাস উপত্যকায় কমছে বলে খবর।












Click it and Unblock the Notifications