বিমানের টয়লেটে ভ্রূণ! চাঞ্চল্য ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে
বিমানের টয়লেটে মিলল ভ্রূণ। এমনই মর্মান্তিক চিত্র ইম্ফল থেকে দিল্লি যাওয়া এয়ার এশিয়ার বিমানে। ঘটনাটি ঘটেছে বুধবার। বিমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগের মুহূর্তে ঘটনাটি নজরে আসে।
বিমানের টয়লেটে মিলল ভ্রূণ। এমনই মর্মান্তিক চিত্র ইম্ফল থেকে দিল্লি যাওয়া এয়ার এশিয়ার বিমানে। ঘটনাটি ঘটেছে বুধবার। বিমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগের মুহূর্তে ঘটনাটি নজরে আসে কেবিন ক্রুর। বিমান আকাশে থাকার সময়েই ভ্রূণ ভূমিষ্ঠ হয়েছে বলে মেডিক্যাল পরীক্ষায় প্রমাণ মিলেছে।

বিমানবন্দরে নামার পর সব যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বছর ১৯-এর এক ক্রীড়াবিদ ও তার সঙ্গে থাকা কোচের বক্তব্যে সন্দেহ হওয়ায় তাদের পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
বিমানটি ইম্ফল থেকে গুয়াহাটি হয়ে দিল্লি যায় বুধবার সন্ধেয়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিসিপি সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ১৯ বছর বয়সী যাত্রী স্বীকার করেছেন, তিনি ওই শিশুর জন্ম দিয়েছেন। তবে তা মৃত ছিল বলে দাবি করেছে ওই যাত্রী।

যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ভ্রূণের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত শিশু জন্ম দিলেও, তা কেন বিমানেই কাউকে জানানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ডিসিপি জানিয়েছেন, এবিষয়ে এফআইআর দায়ের করা হবে।
বিমানবন্দরে অবতরণের ৪০ মিনিট পর পুরুষ যাত্রীদের বিমান থেকে নামার অনুমতি দেওয়া হলেও, মহিলা যাত্রীদের বিমানেই বসিয়ে রাখা হয়।
বিমান সংস্থা এয়ার এশিয়ার তরফে ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications