প্রভাকরণের মৃত্যুতে কষ্ট পেয়েছিলেন, পারিবারিক মূল্যবোধের কথা তুলে ধরলেন রাহুল গান্ধী

বাবা রাজীব গান্ধীর হত্যাকারী হলেও প্রভাকরণের মৃত্যুতে তিনি কষ্ট পেয়েছিলেন, ভদোদারায় ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় এমনটাই জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী

বাবা রাজীব গান্ধীর হত্যাকারী হলেও প্রভাকরণের মৃত্যুতে তিনি কষ্ট পেয়েছিলেন। ভদোদারায় ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় এমনটাই জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। ২০১৪ সালে কংগ্রেসের শোচনীয় হার থেকে তিনি যে অনেক কিছুই শিখেছেন, সেকথাও স্বীকার করে নিয়েছেন রাহুল।

প্রভাকরণের মৃত্যুতে কষ্ট পেয়েছিলেন, পারিবারিক মূল্যবোধের কথা তুলে ধরলেন রাহুল গান্ধী

ভাদোদরায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রাহুল বলেন, যখন তামিল টাইগার প্রভাকরণের মৃতদেহ তিনি দেখেন, তখন তাঁর কষ্ট হয়েছিল এবং তিনি অপরাধবোধে ভুগছিলেন। একইকথা তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলায়, প্রিয়াঙ্কাও তাঁর সঙ্গে সহমত পোষণ করেছিলেন বলে জানিয়েছেন রাহুল। পরিবার থেকে পাওয়া মূল্যবোধের কারণেই বাবার হত্যাকারীর মৃতদেহ দেখে তাঁর খারাপ লেগেছিল বলে জানিয়েছেন রাহুল।

প্রভাকরণের মৃত্যুতে কষ্ট পেয়েছিলেন, পারিবারিক মূল্যবোধের কথা তুলে ধরলেন রাহুল গান্ধী

তিনি বলেন, ২০১৪ সালে কংগ্রেস হেরে যাওয়ার পর তাঁকে অনেক কিছু শুনতে হয়েছে। যার ফলে তাঁর দায়িত্ববোধ অনেক বেড়ে গিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস আগামী দিনে ভাল ফল করবে বলেও নবসর্জন যাত্রায় গিয়ে বলেন রাহুল গান্ধী।

তবে আরএসএস-এর মহিলা কর্মী নিয়ে তাঁর মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেন আরএসএস-এ মহিলাদের কোনও স্থান নেই। কেউ কখনও দেখেছে কি শাখায় হাফ - প্যান্ট পরে কোনও মহিলাকে। রাহুলের এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ করেছে বিজেপি। রাহুল এমন কথা বলে মহিলাদের অপমান করেছেন বলে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে।

অপরদিকে অমিত শাহের ছেলে জয় শাহ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতাকেও কটাক্ষ করেছেন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেটি বাঁচাও অভিযানের পর এবার বেটা বাঁচাও অভিযান শুরু করেছেন দলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+