হায়দ্রাবাদে দুই নাবালিকাকে ধর্ষেণের অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে!
হায়দ্রাবাদের মিলারদেব পল্লিতে দুই নাবালিকারে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি বাবা ও ছেলের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ১ বছর ধরে এই জঘন্য ঘটনা ঘটতে থাকে নাবালিকার ময়ের প্রত্যক্ষ মদতেই।
হায়দ্রাবাদ, ৪ নভেম্বর : হায়দ্রাবাদের মিলারদেব পল্লিতে দুই নাবালিকারে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ১ বছর ধরে এই জঘন্য ঘটনা ঘটতে থাকে নাবালিকার ময়ের প্রত্যক্ষ মদতেই। একজন মা কিভাবে তার নাবালিকা মেয়েদের এভাবে দিনের পর দিন অত্যচারের মুখে ঠেলে দিয়েছে সেই প্রশ্নটাই সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় এক এনজিও হস্তক্ষেপে এই নৃশংস ঘটানাটি সামনে আসে। অত্যাচারের শিকার এক নাবালিকা স্থানীয় এনজিও-র স্কুলের এক শিক্ষককে গোটা ঘটনাটি জানায়। ওই শিক্ষকই স্থানীয় থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত অভিযুক্ত প্রতিবেশী জাফর গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে নাবালিকার মা টাকার লোভেই দিনের পর দিন এই কাজ চালিয়ে গিয়েছেন। অভিযুক্ত জাফরের ছেলেকে আটক করার পর হোমে পাঠানো হয়েছে। শীঘ্রই এই অভিযুক্ত নাবালকে জুভেনাইল আদালতে তোলা হবে বলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর থেকেই অভিযুক্ত নাবালিকার মা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একজন মা তার নিজের সন্তানকে শুধুমাত্র টাকার লোভে দিনের পর দিন অত্যাচারের শিকার হতে বাধ্য করেছে এই ঘটনায় সমাজের অন্ধকার দিকটাই আরও একবার প্রকট করে দিল। আপাতত ওই দুই নাবালিকার দায়িত্ব নিয়েছে এনজিওটি।












Click it and Unblock the Notifications