Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Farmer Protest: বুধবার ফের দিল্লি অভিযান কৃষকদের, হরিয়ানায় বন্ধ ইন্টারনেট

Farmer Protest: কৃষকদের 'দিল্লি চলো' অভিযানে মঙ্গলবার দফায় দফায় উত্তাল হয়েছে রাজধানী। দিল্লি পুলিশের ব্যাপক প্রতিরোধে কার্যত কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়েছেন কৃষকরা। কিন্ত্যু হাল ছাড়ছেন না। আগামীকাল বুধবার ফের একবার 'দিল্লি অভিযানে'র পথে কৃষকরা যাবেন বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফলে বুধবার নতুন করে অশান্তির আশঙ্কা রয়েছে। যদিও হাইকোর্ট নির্দিষ্ট জায়গায় কৃষকদের বিক্ষোভ দেখানোর (Farmer Protest) অনুমতি দিয়েছে। এই অবস্থায় প্রশাসন কি ব্যবস্থা নেয় সে দিকেই নজর সবার। যদিও পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটসাঁট করা হয়েছে।

Farmer Protest

অন্যদিকে কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যে প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সেই মতো আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ, সিরসা এবং ডাবওয়ালিতে ইন্টারনেট বন্ধ থাকবে। রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়েই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাকেশ টিকায়েত। ২০ টি কৃষক সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হলেও তাতে যোগ দেয়নি টিকায়তের ভারতীয় কিসান ইউনিয়ন। তবে প্রতিবাদী কৃষকদের পাশে তিনি এবং তাঁর সংগঠন রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাকেশ।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এই আন্দোলনের ডাক কৃষকদের। যা লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে রীতিমত চাপের মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে কৃষি নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেসময়ও দিল্লি চলো অভিযান করেছিলেন কৃষকরা। প্রায় তিন মাস ধরে দিল্লির সীমানা অবরোধ করে রেখেছিলেন কৃষকরা। এবারও সেই স্মৃতি ফিরবে না তো? প্রতিবাদী কৃষকদের অবস্থা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+