কেন্দ্রের 'সুরাহা' হাতে পেয়েই গর্জে উঠলেন কৃষকরা, আরও বিপাকে পড়বেন দিল্লিবাসী!

আশা ছিল কেন্দ্রের প্রস্তাব হাতে পেয়ে বরফ গলাতে উদ্যোগ নেবেন কৃষকরা। তবে হল উল্টোটা। অমিত শাহর সঙ্গে বৈঠকে বরফ গলেনি। এই আবহে এদিন কৃষকদের লিখিত প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রের তরফে। সেই প্রস্তাবনায় কেন্দ্রের তরফে কয়েকটি সংশোধনীর উল্লেখ রয়েছে। তবে সেই সংশোধনী খআরিজ করে দেন কৃষকরা। উল্টে তাঁরা ঘোষণা করেন আগামীতে আরও প্রবল আন্দোলনে নামবেন তাঁরা।

আরও জোরদার হবে আন্দোলন

আরও জোরদার হবে আন্দোলন

এদিকে কেন্দ্রের তরফে একপ্রকার হুমকি দিয়ে কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করবেন তাঁরা। এছাড়া সেই একই দিনে আগ্রা-দিল্লি এক্সপ্রেসওয়েও অবরোধ করা হবে বলে জানানো হয়েছে। তাছাড়া ১৪ ডিসেম্বর দেশজুড়ে কেন্দ্র বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন কৃষকরা।

আন্দোলনকারী কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়

আন্দোলনকারী কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়

আজ কেন্দ্রীয় সরকারের তরফে সিঙ্ঘু বর্ডারে আন্দোলনকারী কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়৷ সেখানে কেন্দ্রের তরফে বলা হয়, নতুন কৃষি আইনের যে বিষয়গুলি নিয়ে কৃষকদের আপত্তি রয়েছে সেই ক্ষেত্রে নিশ্চয়তা দিতে তারা তৈরি৷ যেখানে ফসলের ন্য়ূনতম সহায়ক মূল্য় সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে৷

কেন্দ্রের প্রস্তাব খারিজ

কেন্দ্রের প্রস্তাব খারিজ

কিন্তু কৃষকদের সাফ বার্তা, এই কৃষি আইন বাতিল করতে হবে৷ আজ বিকেলে সাংবাদিক বৈঠক থেকে ক্রান্তিকারী কিষাণ ইউনিয়নের সভাপতি দর্শন পাল বলেন, 'আমরা সরকারের প্রস্তাব খারিজ করে দিচ্ছি।' এর আগে বুধবার প্রায় ঘণ্টা তিনেকের ম্যারাথন বৈঠকেও মেলেনি রফা সূত্র। উল্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠককে অসম্পূর্ণ বলেই দাবি করে কৃষক সংগঠনগুলি।

দিল্লিকে ঘইরে ফেলার পরিকল্পনা

দিল্লিকে ঘইরে ফেলার পরিকল্পনা

এছাড়াও বড়সড় আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে তারা। ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করা হবে। এছাড়া ১৪ ডিসেম্বর একাধিক জায়গায় বিজেপি অফিস ঘেরাও করার ডাকও দিয়েছে তারা। সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভও দেখানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+