রেল রোকো কর্মসূচি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, কৃষকদের ঠেকাতে ৪ রাজ্যে বাড়তি নিরাপত্তা রেলের

রেল রোকো কর্মসূচি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, কৃষকদের ঠেকাতে ৪ রাজ্যে বাড়তি নিরাপত্তা রেলের

তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও একফোঁটাও কমেনি দিল্লির কৃষক আন্দোলনের তেজ। এদিকে এরমাঝে গত সপ্তাহেই ঘোষণা করা হয় নতুন কর্মসূচীর। চাক্কা জ্যামের পর সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ১৮ই ফেব্রুয়ারি চার ঘন্টার জন্য দেশব্যারী ব্যাপী ডাক দেওয়া হয় রেল রোকো কর্মসূচীর। এবার তার আগেই শান্তির বার্তা দিতে দেখা গেল রেলকে। এমনকী চার রাজ্যে আরও বাড়ানো হলো নিরাপত্তাও।

রেল রোকো কর্মসূচি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, কৃষকদের ঠেকাতে ৪ রাজ্যে বাড়তি নিরাপত্তা রেলের

এদিকে এর আগেই কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা ভারতে রেল রোকো কর্মসূচি পালিত হবে। এমতাবস্থায় আন্দোলনকারীদের প্রতিহত করতে কোনও খামতি রাখতে চাইছে না রেল। তাই আগাম প্রস্তুতি সেরে রাখতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে পাঠানো হলো বাড়তি নিরাপত্তা কর্মী। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নতুন করে অবনতি ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে রেলের তরফে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই চার রাজ্যে আরও চার কোম্পানি বাড়িতি নিরাপত্তা কর্মী পাঠিয়েছে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ। একইসাতে আগামীকাল সকল দেশবাসীকে শান্তির আবহ বজায় রাখতেও আবেদন করেছেন রেলমন্ত্রক। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি থেকে যাতে কোনোভাবেই হিংসা না ছাড়ায় সেই বিষয়েও সতর্ক করা হয়েছে রেল মন্ত্রকের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+