পাঞ্জাবে কঠিন হচ্ছে ভোট-অঙ্ক, এবার সংযুক্ত কিষাণ মোর্চা গড়ে আসরে কৃষক সমাজও
পাঞ্জাবের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কঠিন হচ্ছে অঙ্ক। ক্ষণে ক্ষণে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। কংগ্রেস যেমন নিজেদের অন্তর্কলহে ক্রমশ পিছিয়ে গিয়েছে, সেই পথ দিয়ে উত্থান হয়েছে আপের।
পাঞ্জাবের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কঠিন হচ্ছে অঙ্ক। ক্ষণে ক্ষণে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। কংগ্রেস যেমন নিজেদের অন্তর্কলহে ক্রমশ পিছিয়ে গিয়েছে, সেই পথ দিয়ে উত্থান হয়েছে আপের। আর কংগ্রেস-ত্যাগী অমরিন্দর সিং বিজেপির হাত শক্তি করেছেন। তারপর পাঞ্জাব নির্বাচনে আগমন কৃষক সমাজের।

১
এবার পাঞ্জাব নির্বাচনে লড়তে চাইছেন কৃষক নেতারা। তাঁরা পাঞ্জাব বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংযুক্ত সমাজ মোর্চা ঘোষণা করেছেন। সংযুক্ত কিষান মোর্চার পাঞ্জাব ইউনিট শনিবার আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংযুক্ত সমাজ মোর্চা নামে একটি নতুন 'ফ্রন্ট' ঘোষণা করেছে।
২
পাঞ্জাবের ২২টি কৃষক সংগঠন এক বছরেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়েছেন। অনেকের প্রাণ ঝরে গিয়েছে, তবু কৃষক সমাজ তাঁদের আন্দোলন থেকে সরে আসেনি। তাঁদের নাছোড়বান্দা আন্দোলনের ফলে কেন্দ্রের বিজেপি সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে সরকার। জয় হয়েছে কৃষক সমাজের।
৩
সেই জয়ের পর থেকেই জল্পনা চলছিল কৃষক সংগঠন সংযুক্তভাবে পাঞ্জাব নির্বাচনে অংশ নিয়ে পারে। জল্পনার অবসান ঘটল তাদের সেই ঘোষণায়। সংযুক্ত কিষাণ মোর্চা পাঞ্জাবের ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। বলবীর সিং রাজেওয়ালের নেতৃত্বে তারা আন্দোলনে শামিল হবে।
৪
সাংবাদিক সম্মেলন করে কৃষক নেতৃবৃন্দ জানিয়েছেন, তিনটি কৃষক সংগঠন তাদের ফ্রন্টে যোগ দিতে প্রস্তুত এবং আরও তিনটি দল আলোচনায় রয়েছে এবং শীঘ্রই তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি তাঁদের রাজনৈতিক দল সংযুক্ত সংগ্রাম পার্টি ঘোষণা করার পরপরই এই খবর আসে, যে দলটি পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে।
৫
গুরনাম সিং চাদুনি সংযুক্ত কিষাণ মোর্চার ৫ সদস্যের কোর কমিটির অংশ ছিলেন। ফলে সংযুক্ত কিষাণ মোর্চা পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার অর্থ সংযুক্ত সংগ্রাম পার্টিরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এই মোর্চা সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।
৬
সংযুক্ত কিষাণ মোর্চা এমনই একটি দল বা প্রথম রাজনৈতিক দল, যা তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বছরব্যাপী কৃষকদের প্রতিবাদ আন্দোলন থেকে উঠে এসেছে। পাঞ্জাবের সম্মলিত কিষাণ মোর্চার মতো এমন অনেক ফ্রন্ট বা মোর্চা গঠন হতে পারে এবং তারা রাজনৈতিক মঞ্চে শুধু নয়, ভোট মঞ্চে আবির্ভুত হতে পারে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications