ভুয়ো খবরের নজরদারিতে PIB! অনলাইন প্ল্যাটফর্মগুলির উদ্দেশে নির্দেশিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

ভুয়ো খবর নিয়ে কড়া নির্দেশিকা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে নিয়ে ভুয়ো, মিথ্যা কিংবা বিভ্রান্তিকর তথ্য এবার থেকে যাচাই করে দেখবে প্রেস ইনফর্মেশন ব্যুরো। পিআইবি এর পরে গুগল, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বলবে, খবরটি সরিয়ে নিতে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি অনলাইন প্ল্যাটফর্মগুলি পিআইবি-র ফ্যাক্ট-চেকের আদেশ মানতে অস্বীকার করে, তাহলে তারা তাদের নিরাপদ আশ্রয়ের সুরক্ষা হারাবে। এই প্রক্রিয়ায় প্ল্যাটফর্মগুলিকে কোনও অবৈধ এবং মিথ্যা বিষয়বস্তুর বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে।

online fake news

তথ্য প্রযুক্তি আইন ২০২১-এর সংশোধনী হিসেবে যে পরিবর্তনগুলির প্রস্তাব করা হয়েছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নতুন নিয়মে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটকে কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় বিভ্রান্তিকর কিংবা ভুয়ো কিনা তা নিয়ে নজরদাবি করবে।

এই প্রক্রিয়ায় পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট সংবাদ মাধ্যমের কোনও অংশ জাল কিনা তা জানতে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার পিআইবিকে দেওয়া হয়েছে।

এদিকে সরকারের নতুন এই পদক্ষেপের সমালোচনা করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং দ্য নিউদ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন। দুই সংস্থার মনে করে, পিআইবিকে সরকারের এই ক্ষমতা দেওয়ার ফলে প্রেস সেন্সরশিপ হবে।

তবে বিষয়টি নিয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর আশ্বস্ত করে বলার চেষ্টা করেছেন, বিষয়টি মিডিয়া সেন্সর নয়। তিনি বলেছেন, যদি এই প্ল্যাটফর্মগুলি মনে করে যে ফ্যাক্ট চেক রিপোর্টটি ভুল, তাহলে সেই খবর সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে এইসব সংস্থাগুলি নিরাপদ আশ্রয় হারাবে এবং বিষয়টি নিয়ে আইন আদালতের মুখোমুখি হতে হবে তাদের।

online fake news

রাজীব চন্দ্রশেখর সেন্সরশিপের আশঙ্কা উড়িয়ে বলেছেন, সরকারের সমালোচনামূলক কোনও খবরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকার ক্ষেত্রে বাধা পাবে না। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন দলের বিরোধী নেতারা।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তথ্য প্রযুক্তি আইনের ধারা 3(1)(b)(v) অধীনে ইতিমধ্যেই উল্লেখ রয়েছে, কেউ ভুল তথ্য দিতে পারবেন না। তিনি বলেন গত অক্টোবরে যখন নিয়মগুলি জানানো হয়েছিল, সেই সময় কেউ কিছু বলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+